চাঁদপুর ও হাইমচর ৪৬টি পূজা মন্ডপের শিক্ষামন্ত্রীর অনুদান প্রদান
২৩ জুন, ২০২৬ ০৪:২৮ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর ও হাইমচর ৪৬টি পূজা মন্ডপের শিক্ষামন্ত্রীর অনুদান প্রদান

নিউজ এডিটর
২২-১০-২০২৩ ১১:৫১ অপরাহ্ন
চাঁদপুর ও হাইমচর ৪৬টি পূজা মন্ডপের শিক্ষামন্ত্রীর অনুদান প্রদান

শারদীয় দূর্গাপূজা উপলক্ষে শিক্ষামন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে চাঁদপুর সদর উপজেলা, চাঁদপুর পৌরসভা ও হাইমচর উপজেলার ৪৬টি পূজামন্ডপে অনুদান প্রদান করা হয়েছে। ২২ অক্টোবর রোববার মহাষ্টমীতে শিক্ষামন্ত্রীর পক্ষে মন্দিরগুলোর কমিটির নেতৃবেৃন্দের হাতে অনুদান তুলে দেন

এসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কৃষিবিষয় সম্পাদক অজয় কুমার ভৌমিক, উপ-দপ্তর সম্পাদক ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক পিপি অ্যাড. রনজিত রায় চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপ, সম্মিলিত সাংস্কৃতি জোট চাঁদপুর জেলা শাখার সভাপতি তপন সরকার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রচার সম্পাদক অভিজিত রায়, জেলা যুব ঐক্যের সদস্য সচিব পার্থ গোপাল দাস, যুগ্ম-আহবায়ক জয় নাগ।

অনুদান পাওয়া পূজামন্ডপ গুলো হলো, চাঁদপুর শহরের কালী বাড়ি মন্দির, গোপাল জিউর আখড়া, গুহ বাড়ি, মিনার্ভা পুজা কমিটি, রাম কৃষ্ণ আশ্রম, গুয়াখোলা কুণ্ডু বাড়ি, মজুমদার বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নিতাইগঞ্জ পূজা মন্ডপ, বারোয়ারি পূজা মন্ডপ, হরিসভা পূজা মন্ডপ, ঘোষপাড়া পূজা মন্ডপ, জাফরাবাদ পালপাড়া পূজা মন্ডপ, নিতাইগঞ্জ রনজিত দাসের বাড়ি পূজা মন্ডপ, নতুন বাজার পালপাড়া শীতলা মায়ের মন্দির, নতুনবাজার ঘোষ পাড়া পূজা মন্ডপ, পুরানবাজার দাসপাড়া পূজা মন্ডপ, পুরানবাজার হরিজন পল্লী পূজা মন্ডপ, মহামায়া দত্তবাড়ি পূজা মন্ডপ, মৈশালবাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া কুলদাসের বাড়ি পূজা মন্ডপ,

দামোদরদি কমলকৃষ্ণ মহাসয়ের বাড়ি পূজা মন্ডপ, উত্তর চরবাকিলা পূজা মন্ডপ, বাবুরহাট রমেশ দে’র বাড়ি পূজা মন্ডপ, স্বর্ণখোলা সন্তুষী মায়ের মন্দির পূজা মন্ডপ, ডগ লাইন মহা বীর মন্দির পূজা মন্ডপ, ডাসাদি বড় সূত্রধর বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার পানের গোলা পূজা মন্ডপ, ডাসদি সুরেশ দাসের বাড়ি পূজা মন্ডপ, পুরানবাজার নবতারা পূজা মন্ডপ, বালিয়া রাধা গোবিন্দ মন্দির, প্রতাপ সাহা রোড লোকনাথ মন্দির, পুরানবাজার কার্তিক সাহার বাড়ি পূজা মন্ডপ, শিলন্দিয়া নান্টু দের বাড়ি পূজা মন্ডপ, দাস পাড়া প্রভাতী সংঘ পূজা মন্ডপ, নতুনবাজার অকাল বোধন সংঘ পূজা মন্ডপ, মঠখোলা শিব বাড়িয়া ঠাকুর বাড়ি পূজা মন্ডপ, মুন্সেফপাড়া পূজারী সংঘ পূজা মন্ডপ, পুরানবাজার জয় রাম সংঘ পূজা মন্ডপ ও চরমেশা পূজা মন্ডপ।

হাইমচর উপজেলা পূজামণ্ডপ গুলো হলো, কমলাপুর দেবী দূর্গার মন্দির, পশ্চিম চর কৃষ্ণপুর শ্রী শ্রী জগন্নাথ মন্দির, চর ভাঙরগা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির, দক্ষিণ চরভৈরবী শ্রী শ্রী গৌর নিতাই মন্দির, উত্তর চরভৈরবী হরিচাঁদ ঠাকুর মন্দির ও পাড়া বগুলা মজুমদার বাড়ি দেবী দূর্গার মন্দির।


নিউজ এডিটর ২২-১০-২০২৩ ১১:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 154 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া