চাঁদপুরে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু
০৩ জুন, ২০২৬ ১২:৫০ পূর্বাহ্ন

  

চাঁদপুরে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

আলআমিন ভূঁইয়া
২৩-১০-২০২৩ ০৯:৫৭ অপরাহ্ন
চাঁদপুরে অটোরিকশা উল্টে চালকের মৃত্যু

চাঁদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা উল্টে সেলিম গাজী (৪৫) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার রঘুনাথপুর জনকল্যাণ বাজার নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহত সেলিম গাজী চাঁদপুর সদর উপজেলার ৯ নম্বর বালিয়া ইউনিয়নের পূর্ব গুলিশা গ্রামের গণি গাজীর বাড়ির গনি গাজীর ছেলে।

স্থানীয় এলাকার হাবিব শেখ ও অটোর যাত্রী জাহাঙ্গীর আলমসহ প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সেলিম গাজী অটোরিকশা চালিয়ে বালিয়া বাজারের দিকে যাচ্ছিলেন। তার অটোরিকশাটি রঘুনাথপুর জনকল্যাণ বাজারের ঝাউবন ওয়ালা শেখ বাড়ির সামনে গেলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে তার অটোরিকশাটি উল্টে রাস্তার পাশে গর্তে পড়ে যায়। এতে তিনি গুরুতরভাবে আহত হলে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মুনসুর আহমেদ তাকে সেলিমকে মৃত ঘোষণা করেন।

নিহতের স্বজনরা জানান, সেলিম গাজীর সংসারে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সন্তান রয়েছে। এদের মধ্যে একটি ছেলে প্রতিবন্ধী। তার এমন করুন মৃত্যুতে অনেক অসহায় হয়ে পড়লো এ পরিবারটি।

এই বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার (ওসি) শেখ মো. মহসিন আলম বলেন, বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি। কেউ এখনও অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা গ্রহণ করবো।


আলআমিন ভূঁইয়া ২৩-১০-২০২৩ ০৯:৫৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 146 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া