শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২৪-১০-২০২৩ ০৯:৫০ পূর্বাহ্ন |
সোমবার (২৩ অক্টোবর) কিশোরগঞ্জের ভৈরবে আন্তঃনগর এগারোসিন্ধুর এক্সপ্রেস ও একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনার পর উদ্ধার অভিযান সম্পন্ন হয়েছে। ক্ষতিগ্রস্ত লাইন মেরামতের পর ট্রেন চলাচল আবারও স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে দুর্ঘটনার পরপর শুরু হয় উদ্ধার অভিযান। এতে যোগ দেয় ফায়ার সার্ভিস, বিজিবি, পুলিশ, র্যাবসহ সরকারি বিভিন্ন সংস্থা। সহযোগিতা করে স্থানীয় জনতা। টানা উদ্ধার অভিযান শেষ হয় মঙ্গলবার (২৪ অক্টোবর) ভোর ৫টার দিকে।
রেলওয়ে পূর্বাঞ্চলের অতিরিক্ত মহাব্যবস্থাপক মোহাম্মদ নাজমুল ইসলাম উদ্ধার অভিযান সম্পন্নের বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, দুর্ঘটনায় উল্টে যাওয়া এগারসিন্ধুর ট্রেনের তিনটি বগি লাইন থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এরপরই উদ্ধারকাজ সমাপ্ত ঘোষণা করা হয়। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
সোমবার (২৩ অক্টোবর) রাত পৌনে ১১টার দিকে ঢাকা থেকে সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেন ভৈরব রেলওয়ে স্টেশন দিয়ে অতিক্রম করে। এর আগে বিকেলে ভৈরব রেলস্টেশনের আউটার পয়েন্টে আন্তঃনগর এগারসিন্দুর এক্সপ্রেস ট্রেন এবং একটি মালবাহী ট্রেনের মধ্যে সংঘর্ষ হয়। এতে এখন পর্যন্ত ২৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া