শিরোনামঃ
নিউজ এডিটর ২৪-১০-২০২৩ ১২:০৮ অপরাহ্ন |
চাঁদপুরে প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে বাঁচাতে ও পরিবেশ রক্ষায় তালগাছ রোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৪ অক্টোবর) সকালে চাঁদপুর জেলা কারাগারের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচি উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান।
জেলা প্রশাসক বলেন, ২০২৩ সালের জানুয়ারিতে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনে প্রধানমন্ত্রীর ২৫ নির্দেশনার মধ্যে ‘বজ্রপাতপ্রবণ এলাকায় তালগাছ রোপণ’ একটি। এরই অংশ হিসেবে এ কর্মসূচি গ্রহন করা হয়।
এসময় তাল গাছ ও তাল বীজ রোপণের উপকারিতা এবং পরিবেশ রক্ষা, প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালগাছের অবদানসহ এর বিভিন্ন গুণাগুণ তুলে ধরেন তিনি।
চাঁদপুর জেলা প্রশাসনের আয়োজনে এবং সদর উপজেলা পরিষদ ও সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত জামিল সৈকত।
অনুষ্ঠানে জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, চাঁদপুরের জেল সুপার, জেলার, স্থানীয় ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি সদস্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া