চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে আটক
২৭ নভেম্বর, ২০২৬ ০৩:৫৪ অপরাহ্ন

  

চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

আলআমিন ভূঁইয়া
২৫-১০-২০২৩ ০৪:০৭ অপরাহ্ন
চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরায় ৮৭ জেলে আটক

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে অভয়াশ্রম এলাকায় মা-ইলিশ ধরায় টাস্কফোর্স ও নৌ পুলিশের পৃথক অভিযানে ৮৭ জেলে আটক হয়েছে। এর মধ্যে ৮৩ জেলেকে আটক করেছে নৌ পুলিশ এবং চার জেলেকে আটক করেছে সদর উপজেলা টাস্কফোর্স।
বুধবার (২৫ অক্টোবর) দুপুরে নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অভয়াশ্রম এলাকায় নৌ পুলিশের অভিযানে ৮৩ জেলেকে আটক করা হয়। এর মধ্যে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে সাজা, চার জেলেকে এক হাজার টাকা করে জরিমানা, এবং ১৪ জেলে অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় মুচলেকা রেখে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়। বাকি ৩৮ জেলের বিরুদ্ধে নিয়মিত মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসব ঘটনায় মামলা হয়েছে মোট ১৫টি।

এ সময় ২০ লাখ মিটার অবৈধ কারেন্টজাল, ইলিশ ৪৫২ কেজি, মাছ ধরার ২৭টি নৌকা জব্দ করা হয়। জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট এবং জব্দকৃত ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে বলে জানান ওসি।

এদিকে সদর উপজেলা টাস্কফোর্সের অভিযানের তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় চাঁদপুর সদর টাস্কফোর্সের অভিযানে চার জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাদেরকে ১৫ দিন করে কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুন। এ সময় পাঁচ হাজার মিটার কারেন্টজাল ও একটি মাছ ধরার নৌকা জব্দ করা হয়। 


আলআমিন ভূঁইয়া ২৫-১০-২০২৩ ০৪:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 182 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া