শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৫-১০-২০২৩ ০৮:৩০ অপরাহ্ন |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের আওয়ামীলীগ মনোনীত তথা নৌকার প্রার্থীকে ভোটদানের আহ্বান জানিয়ে আওয়ামীলীগ থেকে দলীয় মনোনয়ন প্রত্যাশী ফরিদগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি, ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের মহিলা সম্পাদিকা,আওয়ামী আইন ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি, ধানমন্ডি ‘ল’ কলেজের আওয়ামী আইন ছাত্র পরিষদের সাবেক সভাপতি এবং ফরিদগঞ্জ পৌরসভার মেয়র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চাঁদপুর জেলা আওয়ামীলীগের সহসভাপতি যুদ্ধাহত বীরমুক্তিযাদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মেয়ে অ্যাড. নাজমুন নাহার অনি তার গণসংযোগ অব্যাহত রেখেছেন।
বুধবার (২৫ অক্টোবর) উপজেলার পাইকপাড়া দক্ষিণ ইউনিয়নের আনন্দ বাজার, কড়ৈতলী বাজার, পাইকপাড়া উত্তর ইউনিয়নের চৌরঙ্গী বাজার,শাহী বাজার, বালিথুবা পূর্ব ইউনিয়নের পাটওয়ারী বাজার ও জামতলা বাজারের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে সকলের কাছে নিজের দোয়া কামনা করে নৌকার জন্য প্রার্থনা করেন। এসময় আওয়ামীলীগের উনয়ন চিত্র তুলে ধরে বলেন, গত প্রায় ১৫ বছর ধরে আওয়ামীলীগ রাষ্টীয় ক্ষমতায় থাকার কারণেই আজ বাংলাদেশ উন্নয়নশীল দেশ থেকে উন্নত দেশের সারির দিকে এগিয়ে যাচ্ছে। যা ফলে বাংলাদেশকে আজ সারা বিশ্বের মানুষ সমীহের চোখে দেখছে।
বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে সুষম উন্নয়ন করে চলেছেন।
বৈশি^ক দুর্যোগে জনগণ যাতে কষ্ট না পায় সেইজন্য ইউনিয়ন পর্যায়ে টিসিবির মাধ্যমে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ক্রয়ের ব্যবস্থা করেছেন। বয়স্ক, বিধবা, মাতৃত্বকালিণ ভাতাসহ সকল ভাতার উল্লেখ্যযোগ্যহারে বৃদ্ধি করেছেন। এইধারা অব্যাহত রাখতে এবং স্মার্ট বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগকে আবারা রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে হবে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার বিজয় অনিবার্য্য। আমি এই আসনের একজন মনোনয়ন প্রত্যাশী। দল আমাকে মনোনয়ন দিলে আমি উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখবো।
এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ নেতা অহিদুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারন সম্পাদক রাজীব মজুমদার, জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন, আওয়ামীগ নেতা বাবুল মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, ছাত্রলীগ নেতা খায়রুল বাশার, সজিব হোসেন, আরিফ হোসেন, আফসার হোসেন, সুজন দাস, নিশান, যুবলীগ নেতা মমিন, সুমন, নাঈম, আরফিুল ইসলাম, সাগর প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া