বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে
২৩ জুন, ২০২৬ ০২:০৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

আলআমিন ভূঁইয়া
২৯-১০-২০২৩ ১২:১৫ অপরাহ্ন
বিএনপি-জামায়াতের সকাল-সন্ধ্যা হরতাল চলছে

বহু বছর পর হরতালের রাজনীতিতে ফিরল দেশ।  বিএনপি, জামায়াতে ইসলামী ও কয়েকটি বিরোধী দলের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলছে।
রবিবার (২৯ অক্টোবর) ভোর ছয়টা থেকে শুরু হওয়া হরতাল চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত।

হরতাল শুরু হলেও এখন পর্যন্ত এর সমর্থনে মিছিল-সমাবেশের কোনো খবর পাওয়া যায়নি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে হরতালের নামে অরাজকতা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার হাবিবুর রহমান। ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে তিনি বলেন, মানুষের স্বাধীন চলাফেরায় কাউকে বাধা দিতে দেওয়া হবে না।

নয়াপল্টনে ডাকা মহাসমাবেশ বানচালের অভিযোগে এই হরতালের ডাক দেয় বিএনপি। পুলিশের সঙ্গে সংঘর্ষে মহাসমাবেশ পণ্ড হয়ে গেলে হরতালের কর্মসূচি ঘোষণা করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে রাজধানী সমাবেশের অনুমতি না পেয়েও শনিবার আরামবাগে সমাবেশ করে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীদের গ্রেপ্তারের প্রতিবাদসহ নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে একই দিন হরতালের ডাক দিয়েছে জামায়াতে ইসলামী। এছাড়া গণতন্ত্র মঞ্চসহ কয়েকটি দলও বিএনপির হরতালের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছে।


আলআমিন ভূঁইয়া ২৯-১০-২০২৩ ১২:১৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 100 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া