শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৯-১০-২০২৩ ০৪:৫৬ অপরাহ্ন |
দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা দিনব্যাপি হরতালের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে চাঁদপুরের ফরিদগঞ্জে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুন নাহার অনির নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
পরে পৌরসভা কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুন নাহার অনি, জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন মৃধা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামীগ নেতা বাবুল মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন, আরিফ হোসেন, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পলি, মুক্তা চক্রবর্তী, হাছিনা বেগম, সালমা আক্তার, মায়া রানী|
পৌরসভা কৃষকলীগ নেতা ফজলুর রহমান, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আফসার হোসেন, সজিব হোসেন, সুজন দাস, নিশান, দিনেশ চন্দ্র দাস, যুবলীগ নেতা মমিন সর্দার, সুমন হোসেন, নাঈম হোসেন, আরিফুল ইসলামসহ আরো অনান্য নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া