শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৯-১০-২০২৩ ০৭:২৬ অপরাহ্ন |
গত শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় অনুষ্ঠিত বিএনপির মহাসমাবেশকে ঘিরে সৃষ্ট সংঘর্ষ ও হত্যকাণ্ডের পর বিএনপি কর্তৃক আহুত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মী ফরিদগঞ্জ আশপাশে বিভিন্ন এলাকায় নৈরাজ্য, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করার অপরাধে পৌর বিএনপির আহ্বায়কসহ ৭ জনকে আটক করা হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, ফরিদগঞ্জ থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিএনপি কর্তৃক আহুত রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি চলাকালে বিএনপির নেতাকর্মীরা ফরিদগঞ্জ আশপাশে বিভিন্ন এলাকায় নৈরাজ্য, যানবাহন ভাংচুর ও অগ্নিসংযোগ করতে পারে এমন সন্দেহে পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী (৪৮), ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্মহ্বায়ক আব্দুল খালেক (৫০), বিএনপি সমর্থক পিংকু (৪৮), ইমরান হোসেন (৩৫), পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোস্তফা (৫০), ছাত্রদলের সমর্থক রাশেদ (৩৫), এবং মহিউদ্দিন মুহিন(২৯)কে আটক করা হয়।
এব্যাপারে ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল জানান, রোববার (২৯ অক্টোবর) ৭ জনকে আটক দেখিয়ে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া