বিএনপির আচরণ এখন ইসরাইলের মতো : আবু সাহেদ সরকার
২৩ জুন, ২০২৬ ১২:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বিএনপির আচরণ এখন ইসরাইলের মতো : আবু সাহেদ সরকার

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৯-১০-২০২৩ ০৭:৩২ অপরাহ্ন
বিএনপির আচরণ এখন ইসরাইলের মতো : আবু সাহেদ সরকার

দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে ফরিদগঞ্জে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

রোববার (২৯ অক্টোবর) বিকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সিনিয়র সহসভাপতি রফিকুল আমিন কাজলের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার, সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, যুগ্মসম্পাদক আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান আব্দুস সালাম আজাদ জুয়েল, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাছ বেপারী, উপজেলা যুবলীগের আহ্বায়ক মহিউদ্দিন ভূইয়া ইরান, স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কাউছারুল আলম কামরুল, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহবুব আলম সোহাগ, কৃষকলীগের সাধারণ সম্পাদক সফর আলী । 

এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সহিদুল্ল্যাহ, সদস্য কামাল মিয়াজী, পৌর আওয়ামীলীগ নেতা রসু মিয়া, রাধাকৃষ্ণ মাঝি, পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি হাজী কামরুল হাসান সাউদ, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্মসম্পাদক রবিউল হোসেন প্রমুখ। 

সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু সাহেদ সরকার তার বক্তব্যে বলেন, বিএনপির আচরণ এখন ইসরাইলের মতো। তারা ক্ষমতায় যাওয়ার মোহে দেশে আবারো নারকীয় তাণ্ডব শুরু করেছে। এসব আর মেনে নেয়া যায় না। তাদের প্রতিহত করতে হবে। আওয়ামীলীগ এক ও ঐক্যবদ্ধ। মনোনয়ন যাকেই দেয়া হউক না কেন, কেউই দলের বিপক্ষে যাবে না, এটা নিশ্চিত। তাই যারা তলে তলে আওয়ামীলীগের গ্রুপিং এর সুযোগ নিবেন বলে চিন্তা করছেন , তারা সাবধান। আজ তরুণ প্রজন্মও আওয়ামীলীগের উন্নয়ন এবং সঠিক রাষ্ট্র পরিচালনায় সন্তুষ্ট। আগামী নির্বাচনে আওয়ামীলীগ আবারো ক্ষমতায় আসবেই। কারণ জনগণ আর কোন ভুল করবে না। 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৯-১০-২০২৩ ০৭:৩২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 138 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া