ফরিদগঞ্জে হরতালের বিরুদ্ধে পৌর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল
২৩ জুন, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে হরতালের বিরুদ্ধে পৌর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৯-১০-২০২৩ ১০:১৪ অপরাহ্ন
ফরিদগঞ্জে হরতালের বিরুদ্ধে পৌর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল
দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা হরতালের বিরুদ্ধে ফরিদগঞ্জে পৌর আওয়ামীলীগের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ অক্টোবর) দুপুরে পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক পৌর মেয়র মাহাফুজুল হকের নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন সাবেক মেয়র মাহাফুজুল হক। এসময় তিনি বলেন সরকারে উন্নয়ন বাঁধা গ্রস্ত করতে বিএনপি জামাত কাজ করে যাচ্ছে। স্বাধীনতার পরে যা উন্নয়ন হয়নি, তা গত ১৫ বছরে হয়েছে। জনসাধারণ এই হরতাল মানে নেয়নি। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বীরমুক্তিযোদ্ধা সহিদুল্ল্যাহ, পৌরসভা আওয়ামীলীগের সহ-সভাপতি আব্বাছ বেপারী, যুগ্ম সাধারণ সম্পাদক জসিম পাটওয়ারী, সহ-সম্পাদক শহিদ হোসেন, প্রচার সম্পাদক আঃ রহিম পাটওয়ারী, দপ্তর সম্পাদক শ্রীকৃষ্ণ দাস, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি মুকবুল হাজী, সাধারন সম্পাদক শহিদ বেপারী, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আঃ ওয়াব তফদার, ৩নং ওয়ার্ড সাধারন সম্পাদক মাসুদ আলম, ৭নং ওয়ার্ড সাধারণ সম্পাদক আলী হায়দার টিপু, ৮নং ওয়ার্ড সাধারণ সম্পাদক হাবিবুর রহমান নান্নু, ৯নং ওয়ার্ড সভাপতি আঃ খালেক বতুসহ যুবলীগ,ছাত্রলীগসহ আরো অনান্য নেতৃবৃন্দ।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৯-১০-২০২৩ ১০:১৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 103 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া