নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে : শিক্ষামন্ত্রী
১৭ জুন, ২০২৬ ০৫:৪৭ অপরাহ্ন

  

নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে : শিক্ষামন্ত্রী

আলআমিন ভূঁইয়া
৩০-১০-২০২৩ ০৮:২৪ অপরাহ্ন
নতুন শিক্ষাক্রম নিয়ে মিথ্যাচার হচ্ছে : শিক্ষামন্ত্রী

নতুন শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক নিয়ে মিথ্যাচার করা হচ্ছে এবং এতে বিভ্রান্ত না হতে অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

সোমবার (৩০ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচায় আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

দীপু মনি বলেন, সরকারের বিরুদ্ধে কোনো ইস্যু না পেয়ে, এটাকে ইস্যু বানানোর চেষ্টা করছে একটি গোষ্ঠী। শিক্ষার্থীদের অনেকে নতুন ভোটার উল্লেখ করে তিনি বলেন, তাদের শিক্ষা জীবন অনেকটা অনিশ্চিত হয়ে পড়ছে। শিক্ষা ব্যবস্থা জিম্মি করে রাজনৈতিক কর্মসূচি হতে পারে না।

শিক্ষামন্ত্রী আরও বলেন, নতুন শিক্ষাক্রমে শিক্ষার্থীরা আগের চেয়ে বেশি পড়বে। শুধু জ্ঞান নয়, দক্ষতা অর্জন করতে পারবে। তাদের বুদ্ধিবৃত্তিক বিকাশ ঘটাবে। যেসব শিক্ষা প্রতিষ্ঠান নির্দেশনা মানছে না বা অপপ্রচারের সঙ্গে জড়িত, তাদের খোঁজ নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।


আলআমিন ভূঁইয়া ৩০-১০-২০২৩ ০৮:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 203 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া