হাজীগঞ্জে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত
০৩ জুন, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

  

হাজীগঞ্জে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

আলআমিন ভূঁইয়া
৩০-১০-২০২৩ ০৮:২৭ অপরাহ্ন
হাজীগঞ্জে প্রাইভেটকারের সাথে সংঘর্ষে অটোরিকশা চালক নিহত

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কে হাজীগঞ্জ উপজেলার আলীগঞ্জ এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে রুহুল আমিন (৪০) নামে অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সকালে চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের আলীগঞ্জ মজুমদার বাড়ির সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রুহুল আমিন শাহরাস্তি উপজেলার ধোপল্লা গ্রামের রকিব উদ্দিন শেখ বাড়ির সিরাজুল হকের ছেলে।

এ ঘটনায় আহত হয় হাজীগঞ্জ ডিগ্রী কলেজের শিক্ষার্থী ফেরদৌস আক্তার ও কানিজ ফাতেমা আনিকা।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা গোলাম মাওলা নাঈম জানান, সিএনজি চালক রুহুল আমিন ঘটনাস্থলে মারা যান। আহতদের মধ্যে ফেরদৌস আক্তারকে ঢাকায় পঙ্গু হাসপাতালের প্রেরণ করা হয়। কানিজ ফাতেমা আনিকাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনা কবলিত সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।


আলআমিন ভূঁইয়া ৩০-১০-২০২৩ ০৮:২৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 189 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া