বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল ওমান
০৭ মে, ২০২৬ ১০:১২ অপরাহ্ন

  

বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল ওমান

রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি
০১-১১-২০২৩ ১২:২৫ অপরাহ্ন
বাংলাদেশিদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করল ওমান
বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা প্রদান স্থগিত করেছে ওমান। মঙ্গলবার(৩১ অক্টোবর )দেশটির সংবাদমাধ্যম ওমান টাইমস-এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়্যাল ওমান পুলিশ (আরওপি) জানিয়েছে, মঙ্গলবার থেকেই সব শ্রেণির বাংলাদেশি নাগরিকদের নতুন ভিসা ইস্যুর ওপর স্থগিতাদেশ কার্যকর হবে।এমনকি ওমানে টুরিস্ট ও ভিজিট ভিসায় আসা প্রবাসীদের ভিসা পরিবর্তন করার সুযোগও স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে আরওপি

এক বিবৃতিতে আরওপি জানিয়েছে, নীতি পর্যালোচনার আওতায় ওমানে আসা সব দেশের নাগরিকদের জন্য আরওপি সব ধরনের টুরিস্ট ও ভিজিট ভিসার পরিবর্তন স্থগিত করছে। এই সিদ্ধান্তের আগে, প্রবাসীরা ভিজিট ভিসায় ওমানে প্রবেশ করে পরে তা কর্মসংস্থান ভিসায় পরিবর্তন করতে পারতেন।

এতে আরও বলা হয়েছে, পরবর্তী নোটিশ দেওয়ার আগ পর্যন্ত মঙ্গলবার থেকে বাংলাদেশি নাগরিকদের সব ধরনের ভিসা ইস্যু স্থগিত থাকবে।


রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০১-১১-২০২৩ ১২:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 218 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া