ফরিদগঞ্জে অবরোধের বিরুদ্ধে অ্যাড.নাজমুন নাহারের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
২৩ জুন, ২০২৬ ১২:৪৪ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে অবরোধের বিরুদ্ধে অ্যাড.নাজমুন নাহারের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০১-১১-২০২৩ ০২:০৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে অবরোধের বিরুদ্ধে অ্যাড.নাজমুন নাহারের নেতৃত্বে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ
দেশব্যাপি বিএনপি-জামায়াতের ডাকা তিনদিন ব্যাপি অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফরিদগঞ্জে। বুধবার (০১ নভেম্বর) সকালে উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুন নাহার অনির নেতৃত্বে প্রতিবাদ মিছিলটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আবুল খায়ের পাটওয়ারী, মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সংসদ নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী অ্যাড. নাজমুন নাহার অনি, পৌরসভার কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, উপজেলা মহিলা আওয়মাীলীগের সহসভাপতি হালিমা বেগম, জেলা ছাত্রলীগের উপনাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক শরীফ হোসেন মৃধা, আওয়ামীগ নেতা বাবুল মোল্লা, তাজুল ইসলাম মোল্লা, পৌর ছাত্রলীগের সাবেক সহ সভাপতি মোঃ শাখাওয়াত হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য আনোয়ারা বেগম,ঝর্ণা বেগম, মহিলা আওয়ামীলীগ নেত্রী সুলতানা ইয়াসমিন পলি, মুক্তা চক্রবর্তী, হাছিনা বেগম, সালমা আক্তার, মায়া রানী, পৌরসভা কৃষকলীগ নেতা ফজলুর রহমান, ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, ছাত্রলীগ নেতা আফসার হোসেন, সজিব হোসেন, সুজন দাস, নিশান, দিনেশ চন্দ্র দাস, যুবলীগ নেতা মমিন সর্দার, সুমন হোসেন, নাঈম হোসেন, আরিফুল ইসলামসহ আরো অনান্য নেতৃবৃন্দ।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০১-১১-২০২৩ ০২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 392 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া