শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৩-১১-২০২৩ ০৬:৫৫ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জে রীমা আক্তার(১৮) নামে এক কলেজ ছাত্রীর লাশ হাসপাতাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। রীমা উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের সাহেবগঞ্জ গ্রামের রসুল আহমেদের মেয়ে ও গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজের ছাত্রী।
জানা গেছে, উপজেলার সাহেবগঞ্জ গ্রামের রসুল আহমেদ ও শামসুন্নাহারের ছেলে মেয়েদের মদ্যে সকলের ছোট রীমা আক্তার (১৮) চলতি বছর গৃদকালিন্দিয়া হাজেরা হাসমত ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল। কিন্তু অজ্ঞাত কারণে সে পরীক্ষা দেয় নি। শুক্রবার (৩ নভেম্বর) বিকালে সে পরিবারের সদস্যদের অগোচরে ঘরের আড়ার সাথে ওড়না পেঁিচয়ে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে তার পরিবারের সদস্যরা দ্রুত ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।
পরে হাসপাতালের চিকিৎসক জেসিয়া আক্তার তাকে মৃত ঘোষনা করেন।
রীমার বাবা রসুল আহমেদ জানান আমার মেয়ে কেন আত্মহত্যা করেছে তা আমরা জানি না।
সংবাদ পেয়ে থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া