বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩
০৩ জুন, ২০২৬ ১২:০৯ পূর্বাহ্ন

  

বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩

চট্টগ্রাম ব্যুরো:
০৪-১১-২০২৩ ০১:৩৫ অপরাহ্ন
বঙ্গবন্ধু টানেলে বাস-প্রাইভেটকার সংঘর্ষ, আহত ৩

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলে বাসের সঙ্গে প্রাইভেটকারের সংঘর্ষ হয়েছে। শুক্রবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ৩ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তবে তাদের নাম পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে টানেলের কুইক রেসপন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত গাড়িটি উদ্ধার করে। বর্তমানে টানেলের ভেতর যানচলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সেতু কতৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মো. ফেরদাউস এ তথ্য নিশ্চিত করে বলেন, একটা দুর্ঘটনা হয়েছিল। আমাদের টিম দ্রুত উদ্ধার করেছে। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি উদ্ধার করে জব্দ করা হয়েছে। দুর্ঘটনার পর একপাশ দিয়ে যানচলাচল হয়েছে। উদ্ধার প্রক্রিয়া শেষে বর্তমানে একেবারে স্বাভাবিক রয়েছে।
বন্দর জোন ট্রাফিকের উপ-কমিশনার (ডিসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, ছুটির দিন হওয়ায় টানেলে যানবাহনের ভিড় ছিল। এ ছাড়া এয়ারপোর্ট এবং বন্দরগামী গাড়ি চলাচলের জন্য টানেলের পতেঙ্গা প্রান্তে গোলচত্বর এলাকায় বেশি ভিড় ছিল। আমাদের অতিরিক্ত ফোর্স মোতায়েন করে যানচলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করেছি।


চট্টগ্রাম ব্যুরো: ০৪-১১-২০২৩ ০১:৩৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 169 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া