বঙ্গবন্ধু টানেলে প্রথম শুক্রবারে টোল আদায় ২৫ লাখ টাকা
১৮ নভেম্বর, ২০২৬ ১২:১৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

বঙ্গবন্ধু টানেলে প্রথম শুক্রবারে টোল আদায় ২৫ লাখ টাকা

চট্টগ্রাম ব্যুরো:
০৪-১১-২০২৩ ০১:৫৪ অপরাহ্ন
বঙ্গবন্ধু টানেলে প্রথম শুক্রবারে টোল আদায় ২৫ লাখ টাকা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল উদ্বোধনের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারে (৩ নভেম্বর) রের্কড সংখ্যক গাড়ি পার হয়েছে। এদিন প্রায় ২৫ লাখ টাকার টোল আদায় হয়েছে।

শুক্রবার রাতে বঙ্গবন্ধু টানেলের সহকারী প্রকৌশলী (টোল ও ট্রাফিক) তানভীর রিফাত বলেন, ‘প্রথম সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাত ৮টা পর্যন্ত ৭ হাজার গাড়ি টোল প্লাজায় এন্ট্রি হয়েছে। যেখান থেকে টোল আদায় হয়েছে প্রায় ২৫ লাখ টাকা।’

এদিকে টানেল উদ্বোধনের পর প্রথম সাপ্তাহিক ছুটির দিন থাকায় হাজার হাজার উৎসুক মানুষ ব্যক্তিগত গাড়ি ও ভাড়া গাড়িতে টানেল পরিদর্শন করেন। যানবাহনের চাপ বাড়ার ফলে বঙ্গবন্ধু টানেলের উভয় প্রান্ত, বাইরে ও ভেতরে সৃষ্টি হয় তীব্র যানজট।

টানেলের টোল ম্যানেজার বেলায়েত হোসেন বলেন, ‘ছুটির দিনে সবাই টানেল ও তার আশেপাশের এলাকা ঘুরতে এসেছেন। এতে স্বাভাবিক দিনের তুলনায় যান চলাচল বেড়েছে। ফলে যানজটের সৃষ্টি হয়েছে। আমরা যান চলাচল স্বাভাবিক রাখতে কাজ করছি।’

উল্লেখ্য, শনিবার (২৮ অক্টোবর) বঙ্গবন্ধু টানেল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর বহরে ছিল ২১টি গাড়ি। এর মধ্যে নিজের গাড়ির জন্য ২শ টাকা এবং বহরের ২০টি গাড়ির জন্য ৪ হাজার টাকা টোল দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু টানেল চট্টগ্রাম নগরীর পতেঙ্গা থেকে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে আনোয়ারা উপজেলাকে যুক্ত করেছে। ফলে দক্ষিণ চট্টগ্রাম ও কক্সবাজারে সাগর উপকূল ঘিরে শিল্পের নতুন দুয়ার খুলে গেছে।

প্রথম দিনে ৫ হাজার ৪২৯টি বিভিন্ন ধরনের যানবাহন টানেল পার হয়েছে। এসব যানবাহন থেকে টোল আদায় হয়েছে ১২ লাখ ১৩ হাজার ৩শ টাকা। দ্বিতীয় দিনে যানবাহন পার হয়েছে মোট ৩ হাজার ২০৫টি। এতে টোল আদায় হয়েছে ৭ লাখ ১ হাজার ৩৫০ টাকা।


চট্টগ্রাম ব্যুরো: ০৪-১১-২০২৩ ০১:৫৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 200 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া