শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ০৫-১১-২০২৩ ০৩:০১ অপরাহ্ন |
চাঁদপুরের হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক (পাস) ১ম বর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৫ নভেম্বর) সকালে হাইমচর সরকারি মহাবিদ্যালয়ে ডিগ্রি ক্যাম্পাসে ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামরুল ইসলাম'র সভাপতিত্বে ও ইংরেজী প্রভাষক হেলাল উদ্দিনের পরিচালনায় বক্তব্য রাখেন কলেজের ভূগোল ও পরিবেশ বিভাগের প্রভাষক মুজিবুল হক গাজী, ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোঃ আক্তার হোসেন।
এসময় বিভিন্ন বিভাগের প্রভাষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন। নবাগত ছাত্র-ছাত্রীদের কে ফুল দিয়ে বরণ করে নেন কলেজের শিক্ষকবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া