শিরোনামঃ
রবিউল হাসান, নিজস্ব প্রতিনিধি ০৫-১১-২০২৩ ০৭:৩৯ অপরাহ্ন |
বৈঠকে শান্তি প্রতিষ্ঠা কমিটির চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে মুখপাত্র কাঞ্চন জয় তঞ্চগ্যাসহ ৯ সদস্য এবং কেএনএফ এর ৫ জন অংশ নেন। তবে বৈঠকে উপস্থিত ছিলেন না কেএনএফ প্রধান নাথান বম। প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
এদিকে, বৈঠককে ঘিরে মুনলাই পাড়ায় নেয়া হয় কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ বিজিবিসহ আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল পরিমান সদস্য মোতায়েন করা হয়। দু’পক্ষের মধ্যে এর আগে অনেকবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক অনুষ্ঠিত হলেও সামনাসামনি বসে আলোচনা এটিই প্রথম। বৈঠকে কেএনএফ’র পক্ষ থেকে ৬ দফা দাবি উত্থাপন করা হয়। সেগুলো নিয়ে দু’পক্ষের মধ্যে আলোচনাও হয়।
কেএনএফ’র বিপথগামী সদস্যদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে পাহাড়ে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে জেলাপরিষদ চেয়ারম্যান ক্য শৈ হ্লার নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়। চলতি বছরের জুনে গঠিত ওই কমিটিতে রয়েছেন বিভিন্ন সম্প্রদায়ের ১৮ সদস্য।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া