ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিল বিএনপি
২২ জুন, ২০২৬ ১১:৩০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিল বিএনপি

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
০৬-১১-২০২৩ ০৭:৩৯ অপরাহ্ন
ফের ৪৮ ঘণ্টা অবরোধের ডাক দিল বিএনপি
দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। আগামী বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এই অবরোধ।

সোমবার (৬ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।

এদিকে বিএনপির যুগপৎ আন্দোলনের শরিক কিছু কিছু দল এরই মধ্যে সামনের কর্মসূচি সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছে।

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট অলি আহমদ সোমবার এক বিবৃতিতে বলেন, ‘বিএনপির ডাকা এই অবরোধ কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালন করার জন্য এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি অনুরোধ জানাচ্ছি।’

দেশবাসীর প্রতি নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সঙ্গে সমন্বয় করে আগামী ৮ ও ৯ নভেম্বর বুধ ও বৃহস্পতিবার অবরোধ কর্মসূচি সফল করার আহ্বান জানান তিনি।

সরকারের পদত্যাগের এক দফা দাবিতে এবং মির্জা ফখরুলসহ কেন্দ্রীয় নেতাদের মুক্তির দাবিতে রবিবার সকাল থেকে ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি। তাদের যুগপৎ আন্দোলনের শরিকরাও এই অবরোধ পালন করছে।

পাশাপাশি জামায়াতে ইসলামীও আলাদা করে এই ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি পালন করছে। মঙ্গলবার সকাল ৬টায় শেষ হবে এ দফার অবরোধ।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০৬-১১-২০২৩ ০৭:৩৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 167 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া