শিরোনামঃ
এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০৬-১১-২০২৩ ০৮:১৪ অপরাহ্ন |
সোমবার (৬ নভেম্বর) ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এ টি এম মা’ছুম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বুধবার ভোর ৬টা থেকে শুক্রবার ভোর ৬টা পর্যন্ত চলবে তৃতীয় দফার এই অবরোধ।
বিবৃতিতে জানানো হয়েছে, সরকার পতনের এক দফা দাবি ও জামায়াত নেতাদের মুক্তি দাবিতে অবরোধ কর্মসূচি পালন করবে জামায়াত ইসলামী। সারা দেশের নেতাকর্মী ও জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অবরোধ পালনের আহ্বান জানায় দলটি।
এর আগে দ্বিতীয় দফায় ৪৮ ঘণ্টার অবরোধ শেষে ২৪ ঘণ্টা বিরতির পর আবারও ৪৮ ঘণ্টা অবরোধ ডেকেছে বিএনপি। সোমবার বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া