হাজীগঞ্জে বালির নিচ থেকে নিখোঁজ অটোরিক্সা চালক আরমানের মরদেহ উদ্ধার
০৩ সেপ্টেম্বর, ২০২৬ ০৫:০১ অপরাহ্ন

  

হাজীগঞ্জে বালির নিচ থেকে নিখোঁজ অটোরিক্সা চালক আরমানের মরদেহ উদ্ধার

নিউজ এডিটর
০৬-১১-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন
হাজীগঞ্জে বালির নিচ থেকে নিখোঁজ অটোরিক্সা চালক আরমানের মরদেহ উদ্ধার

চাঁদপুরের হাজীগঞ্জে বালুর স্তুপে পুতে রাখা আরমান ( ১৫) নামের এক মিশুক চালকের লাশ উদ্ধার করছে পুলিশ। আরমান পৌরসভার মক্কিমাবাদ গ্রামের আব্দুল মোতালেবের ছেলে। গত 8 দিন আগে মিশুকসহ সে নিখোঁজ হয়েছিলো।

সোমবার (৬ নভেম্বর) বিকালে দোয়ালিয়া গ্রামে রাস্তার পাশে বালুর স্তুপের নিচ থেকে এ লাশে উদ্ধার করে পুলিশ।

স্থানীয় হোসেন বেপারী বলেন, বালুর স্তুপের নীচে আরমান হোসেনের মৃতদেহ পুঁতে রাখার খবর এলাকাবাসী পুলিশকে জানায়। এর আগে আরমান নিখোঁজের ঘটনায় থানায় জিডিও করেছিলো ওর পরিবার। পরে নিখোঁজের ৮ দিন পর তার লাশ বালিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করলো পুলিশ।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার ওসি আব্দুর রশিদ বলেন, বালুর নীচে কে বা কারা ওই যুবকের লাশটি পুঁতে রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে।


নিউজ এডিটর ০৬-১১-২০২৩ ০৮:৩৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 213 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া