সাবের হোসেনের বাসায় পিটার হাসের ২ ঘণ্টা বৈঠক
২৫ মে, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

  

সাবের হোসেনের বাসায় পিটার হাসের ২ ঘণ্টা বৈঠক

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
০৬-১১-২০২৩ ০৯:০৯ অপরাহ্ন
সাবের হোসেনের বাসায় পিটার হাসের ২ ঘণ্টা বৈঠক
প্রধানমন্ত্রীর পরিবেশ ও জলবায়ুবিষয়ক বিশেষ দূত ও ঢাকা-৯ আসনের সংসদ-সদস্য সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

সোমবার (৬ নভেম্বর) রাজধানীর পরীবাগ সংস্কৃতি বিকাশ কেন্দ্রের উলটো পাশে সাবের হোসেন চৌধুরীর বাসায় প্রায় দুই ঘণ্টাব্যাপী এ বৈঠক হয়। তবে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি।

বৈঠকে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, বিশেষ করে নির্বাচন নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা আদান-প্রদান হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে দুপুর সোয়া ২টায় সাবের হোসেন চৌধুরীর বাসায় ঢুকে বিকাল সোয়া ৪টার দিকে বেরিয়ে যান পিটার হাস। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের সঙ্গে কোনো কথা বলেননি। সাবের হোসেন চৌধুরীও বাসা থেকে বের হননি।

এর আগে ৩ নভেম্বর রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে ‘রুদ্ধদ্বার’ বৈঠক করেন পিটার হাস। তবে কী নিয়ে আলোচনা হয়, কোনো পক্ষই খোলাসা করে কিছু বলেনি। এ ছাড়া ৩১ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত। পরে গণমাধ্যমকর্মীদের বলেন, নির্বাচন ঘিরে রাজনৈতিক সহিংসতা কোনোভাবেই কাম্য নয়। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোকে শর্তহীন সংলাপে বসার আহ্বানও জানান তিনি।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ০৬-১১-২০২৩ ০৯:০৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 179 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া