শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৮-১১-২০২৩ ০৬:১৪ অপরাহ্ন |
অ্যাড. জাহিদুল ইসলাম রোমান বলেন, গত প্রায় ৫ বছর উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে জনগণের পাশে থাকার চেষ্টা করেছি। যদিও আমি সরল স্বীকারোক্তি দিয়ে বলছি বস্তুত কিছুই করতে পারিনি উপজেলাবাসীর জন্য। কারণ উপজেলা চেয়ারম্যান হিসেবে সীমাবদ্ধতা রয়েছে।
কিন্ত এই সময়ে মানুষের যেই ভালবাসা পেয়েছি, তা জীবনেও ভুলবো না। যেখানেই গিয়েছি, ষেখানেই মানুষ আমাকে আপন করে নিয়েছি। আজ যখন উপজেলা চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি নিয়ে সাধারণ জনতার কাতারে চলে আসছি। তখন আমি নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষের ভালবাসার হিসেবটা টের পেয়েছি। আমি রাজনৈতিক পরিবারের সন্তান হিসেবে আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছি।
এজন্য গত ৫ নভেম্বর উপজেলা পরিষদ চেয়ারম্যানের পদ থেকে অব্যাহতি নিয়েছি।
এর আগে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান থেকে সদ্য অব্যাহতি নেয়া অ্যাড. জাহিদুল ইসলাম রোমানকে বিশালকার মোটর শোভাযাত্রা এবং শো-ডাউন করে বরণ করে নিলেন হাজার হাজার নেতাকর্মীরা।
বুধবার ( ৮ নভেম্বর) দুপুরে ওয়ারলেস মোড় থেকে শুরু হয়ে প্রায় সাহস্রাধিক মোটর সাইকেল এবং বিভিন্ন যানবাহনের সমন্বয়ে স্বরণকালের বৃহত্তম শোভাযাত্রাটি চাঁদপুর-ফরিদগঞ্জ-রায়পুর আঞ্চলিক মহাসড়ক পাড়ি দেয়। পরে ফরিদগঞ্জে বাজার প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ডে পথসভা অনুষ্ঠিত হয়।
তিনি আরো বলেন, গত প্রায় ১৫ বছরে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃতে¦ আওয়ামীলীগ সরকার ফরিদগঞ্জসহ সারা দেশে অভূতপূর্ব উন্নয়ন করেছেন। গ্রাম থেকে শহর প্রতিটি এলাকায় আজ উন্নয়নের ছোঁয়া লেগেছে। মানুষ উন্নয়নের ধারাবাহিকতায় অব্যাহত রাখতে নৌকায় ভোট দিবেই। আমি আপনাদের সন্তান হিসেবে পাশে রয়েছি এবং থাকবো।
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ফরিদগঞ্জ বাসী নৌককে বেছে নিবে, আমি নিশ্চিত । কারণ মানুষ এখন জ¦ালাও পোড়াও চায় না। মানুষ এখন একটু শান্তিতে থাকতে চায়। নিত্য পণ্যের দাম বাড়লেও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এর জন্য। খুব শ্রীঘ্রই সুদিন ফিরবে।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এস তছলিম আওয়ামীলীগ নেতা জসিম উদ্দিন আনসারি, সাবেক জেলা পরিষদ সদস্য সাইফুল ইসলাম রিপন, ইউপি চেয়ারম্যান বুলবুল আহমেদ, পৌর কাউন্সিলর সাজ্জাদ হোসেন টিটু, কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, যুবলীগ নেতা এস এম সোহেল রানা, এমরান হোসেন মিজি, উপজেলা ছাত্রলীগের সভ্পাতি বাকী বিল্লাহসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া