ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন
২৫ মে, ২০২৬ ১২:০১ অপরাহ্ন

  

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
০৯-১১-২০২৩ ০৫:২২ অপরাহ্ন
ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদে প্যানেল চেয়ারম্যান নির্বাচন

ফরিদগঞ্জের রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) দুপুরে ইউনিয়ন পরিষদের সভা কক্ষে  প্রত্যক্ষ  ভোটের মধ্যেমে প্যানেল চেয়ারম্যান নির্বাচিত করেন ইউপি সদস্যরা।

প্যানেল চেয়ারম্যান অধ্যাদেশ ২০০৯এর ৩৩ ধারা অনুযায়ী গত ২৬ অক্টোবর নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। তফশিল অনুযায়ী  নির্বাচন সম্পন্ন করেন ইউপি চেয়ারম্যান এস এম কাউছারুল আলম কামরুল ও ইউপি সচিব গোলাম মোস্তফা শামিম।
এসময় গোপন ভোটে প্যানেল চেয়ারম্যান-১ নির্বাচিত হন মোঃ জহিরুল ইসলাম।

এছাড়া প্যানেল চেয়ারম্যান-২ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন মোঃ হাসান আলী, মহিলা প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হন মোসা হাফসা মরিয়ম। উপস্থিত ছিলেন ইউপি সদস্য  মোহাম্মদ শফিকুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ ইদ্রিস পাটওয়ারী, মোঃ ফারুক হোসেন লিটন, মোঃ ইউনুস পাটওয়ারী,মোঃ আনোয়ার হোসেন  রতন, ইব্রাহিম মৃধা, শাহনাজ আক্তার,পারভিন বেগম। 
ইউপি চেয়ারম্যান এস এম কাউসার উল আলম কামরুল বলেন, স্বচ্ছতার ভিত্তিতে ইউনিয়ন পরিষদ পরিচালনা করে যাচ্ছি ইউপি সদস্যদের নিয়ে আগামী দিনে ও এলাকার উন্নয়নে আরো একধাপ এগিয়ে যাবে আশা করছি। 

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ০৯-১১-২০২৩ ০৫:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 435 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া