রোল মডেল হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে গড়ে তুলতে চাই:জাহিদুল ইসলাম রোমান
২২ জুন, ২০২৬ ১০:০৭ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রোল মডেল হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে গড়ে তুলতে চাই:জাহিদুল ইসলাম রোমান

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১২-১১-২০২৩ ০৮:৫৩ অপরাহ্ন
রোল মডেল হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে গড়ে তুলতে চাই:জাহিদুল ইসলাম রোমান
আসন্ন আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুরের-৪ ফরিদগঞ্জ আসন থেকে আওয়ামীলীগের তথা নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী, চাঁদপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান’র এলাকায় গনসংযোগ অব্যাহত রেখেছেন। রোববার (১২ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারসহ আশেপাশের গুরুত্বপূর্ণ এলাকায় গণসংযোগ করেন। গনসংযোগকালে অ্যাডভোকেট জাহিদুল ইসলাম রোমান বলেন, জবাবদিহিতা মূলক সংসদীয় এলাকা হিসেবে বাংলাদেশে রোল মডেল হিসেবে ফরিদগঞ্জ উপজেলাকে গড়ে তুলতে চাই। স্মার্ট বাংলাদেশের অংশ তথা রাজনীতিবিদদের হাতে রাজনীতি ফিরিয়ে দেওয়ার লক্ষ্যে আমার এ নির্বাচনী মাঠে আসা । আমি মনেকরি একটি দেশের উন্নয়ন এর জন্য প্রয়োজন দেশপ্রেমিক যোগ্য নেতৃত্ব ও তার ধারাবাহিকতা। ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয়া বাংলাদেশ যখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে সঠিক পথে এগিয়ে যাচ্ছিল। ঠিক সেই সময়ে দেশী বিদেশি স্বাধীনতা বিরোধীদের ষড়যন্ত্র ও প্রত্যক্ষ মদদে তাকে স্বপরিবারে হত্যা করা হয়। এরপর দীর্ঘ ২১ বছরের সামরিক শাসক ও তাদের দোসররা এই দেশে গনতন্ত্র হত্যা ও লুটপাটের রাজত্ব কায়েম করে। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলেও ৫ বছরে জমে থাকা সমস্থ জঞ্জাল সরানো সম্ভব হয়নি। বঙ্গবন্ধু হত্যার বিচারের কাজ শুরু হলেও শেষ করতে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। গণতন্ত্র ও উন্নয়ন আবারও হোঁচট খায়। ২য় মেয়াদে ক্ষমতায় এসে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বদলে যেতে থাকে বাংলাদেশ। গনতন্ত্র ও উন্নয়নের ধারাবাহিকতায় একটি অনুন্নত দেশ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে, পরিনত হয়েছে ডিজিটাল বাংলাদেশে। পদ্মা সেতু ও কালনা সেতু আজ কোন স্বপ্ন নয়, বড় বড় বিদ্যুৎ কেন্দ্র,কর্ণফুলি টানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে -সব মিলিয়ে এক আধুনিক বাংলাদেশ। এখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন স্মার্ট বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে একটি উন্নত বাংলাদেশ গড়ে তোলা। সেই লক্ষ্যে আজ যেমন সরকারের ধারাবাহিকতা বজায় রাখা দরকার তেমনি মুক্তিযুদ্ধের চেতনার শিক্ষিত মেধাবী নেতৃত্ব প্রয়োজন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবুল হোসেন বাবুল পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগনেতা ওয়ালি মোল্লা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জিএস তসলিম আহমেদ, জেলা পরিষদের সাবেক সদস্য সাইফুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান সবুজ, আকবর হোসেন মনির, আওয়ামী লীগনেতা নুরের রহমান সুমন পাটওয়ারী, সুমন আহমেদ, জহিরুল ইসলাম ভূঁইয়া, সুমন খাঁন, এমরান হোসেন আমিন, গৃদকালিন্দিয়া বাজার কমিটির সভাপতি আবুল খায়ের পাটওয়ারী, উপজেলা ছাত্রলীগের সভাপতি বাকি বিল্লাহ সোহাগ, যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম,পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন শান্তসহ আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।#

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১২-১১-২০২৩ ০৮:৫৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 176 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া