নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি
২৫ মে, ২০২৬ ১১:৪৬ পূর্বাহ্ন

  

নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি

এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি
১৪-১১-২০২৩ ০৫:২০ অপরাহ্ন
নির্বাচনের তফসিল বিষয়ে বুধবার সকালে জানাবে ইসি
দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল নিয়ে বুধবার সকালে ব্রিফ করবে নির্বাচন কমিশন। কমিশনের মুখপাত্র ইসি সচিব মো. জাহাংগীর আলম এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দুপুর ২টায় নির্বাচন ভবনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন ইসি সচিব।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কবে কখন কীভাবে তফসিল ঘোষিত হবে তা আগামীকাল (বুধবার) সকাল ১০টায় ব্রিফিংয়ের মাধ্যমে জানিয়ে দেব।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দেওয়ার কথা ইতোমধ্যে কমিশন জানিয়েছে। ১৫ নভেম্বর যেহেতু প্রথমার্ধের শেষ দিন তাই বুধবারই তফসিল ঘোষণা করা হবে কি না জানতে চাইলে সচিব বলেন, ‘সবকিছুর বিষয়ে বুধবার জানিয়ে দেব।’

সাধারণত প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রধান নির্বাচন কমিশনার জাতির উদ্দেশ্যে ভাষণের মাধ্যমে ঘোষণা করেন। এবারও সে রেওয়াজ অব্যাহত থাকবে। অতীতে সব নির্বাচনে সিইসির ভাষণ রেকর্ড করে তা বিটিভি ও বাংলাদেশ বেতারে সন্ধ্যায় সম্প্রচার করা হতো।

এবার তফসিল সংক্রান্ত সিইসির ভাষণ সন্ধ্যায় ‘লাইভ’ সম্প্রচার হবে কি না জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়টিও, সত্যিকার অর্থে আমার ওপর বিশ্বাস রাখেন, কাল সকাল ১০টায় জানিয়ে দেব।


এমএ শাকুর, বিশেষ প্রতিনিধি ১৪-১১-২০২৩ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 129 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া