তফশিল ঘোষণায় ফরিদগঞ্জ আনন্দ মিছিল
২২ জুন, ২০২৬ ০৮:৪৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

তফশিল ঘোষণায় ফরিদগঞ্জ আনন্দ মিছিল

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৫-১১-২০২৩ ০৯:৫৮ অপরাহ্ন
তফশিল ঘোষণায় ফরিদগঞ্জ আনন্দ মিছিল
বুধবার (১৫ নভেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় ফরিদগঞ্জে আনন্দ মিছিল হয়েছে। আওয়ামী লীগ থেকে নির্বাচিত বর্তমান সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ নেতৃবৃন্দ বাস স্ট্যান্ড থেকে আনন্দ মিছিল বের করে পুনরায় বাসস্ট্যান্ড এসে শেষ করে। পরে অনুষ্ঠিত সভায় আওয়ামী লীগ নেতা জি এম হাসান তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক হেলাল উদ্দিন আহমেদের পরিচালনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান শরিফ খান, উপজেলা যুবলীগের আহ্বায়ক আবু সুফিয়ান শাহীন, আওয়ামী লীগ নেতা পুতুল সরকার, ইসমাইল পাটোয়ারী, সাইফুল ইসলাম, এডভোকেট রোমান প্রমুখ।। এদিকে ফরিদগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র মাহফুজুল হকের নেতৃত্বে সংসদ নির্বাচনের তফসিলকে স্বাগত জানিয়ে বাস স্ট্যান্ড থেকে শুরু করে আনন্দ মিছিলটি উপজেলা সদর প্রদক্ষিণ করে। এ সময় উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা শহিদুল্লাহ, পৌর আওয়ামী লীগের সহ-সভাপতি আব্বাস বেপারী, যুগ্ম সম্পাদক জসিম পাটোয়ারী, দপ্তর সম্পাদক বিল্লাল হোসেন, আ:রহিম পাটওয়ারী প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান থেকে সদ্য অব্যাহতি নেওয়া এডভোকেট জাহিদুল ইসলাম রোমান এর পক্ষে নেতাকর্মীরা আনন্দ মিছিল করেছে।

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৫-১১-২০২৩ ০৯:৫৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 197 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া