ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া
১৭ জুন, ২০২৬ ০৪:২৯ অপরাহ্ন

  

ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
১৬-১১-২০২৩ ০৪:১৩ অপরাহ্ন
ফরিদগঞ্জে বর্ণমালা কিন্ডারগার্টেন’র পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বিদায় ও দোয়া

ফরিদগঞ্জ উপজেলা সদরস্থ স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বর্ণমালা কিন্ডারগার্টেন’র ৫ম শ্রেণীর শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (১৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি মো. নুরুন্নবী নোমানের সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা পরিচালক মো. মামুন হোসাইন পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, সাবেক ছাত্রনেতা আকবর হোসেন মনির। 
প্রধান অতিথি বলেন, সুশিক্ষায় শিক্ষিত হওয়ার পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীদের ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। সে জন্য সকল শিক্ষক ও অভিভাবকদের সচেতন থাকতে হবে। বিদ্যালয়টির সুনাম ইতোমধ্যে উপজেলা জুড়ে ছড়িয়ে পড়েছে, সেই সুনাম ধরে রেখে জাতীর আগামী দিনের ভবিষ্যত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়সহ শিক্ষার্থীদের সার্বিক মঙ্গল কামনা বিশেষ মুনাজাত পরিচালনা করেন তুলাতুলী  জামে মসজিদের মুয়াজ্জিন  মাওলানা মাকছুদুর রহমান। এসময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী,অভিভাবক, সাংবাদিক ও সুধীজনরা উপস্থিত ছিলেন।


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৬-১১-২০২৩ ০৪:১৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া