মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক
১৮ নভেম্বর, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

আলআমিন ভূঁইয়া
১৬-১১-২০২৩ ১০:২১ অপরাহ্ন
মতলব উত্তরে গাঁজাসহ ৩ মাদক কারবারি আটক

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মাদকবিরোধী অভিযান চালিযয়ে ৫শ গ্রাম গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বুধবার (১৫ নভেম্বর) রাত ৮ টা ৪০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক এর নির্দেশনায় এসআই মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের সটাকী বেরীবাঁধের উপর অভিযান চালিয়ে মোঃ আরিফ হোসেন (২২), মোঃ সুমন (২১), ও মোঃ শান্ত বেপারী (১৮) কে ৫শ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেছে মতলব উত্তর থানা পুলিশ।

আটককৃত মোঃ আরিফ হোসেন (২২) মতলব উত্তর উপজেলার উত্তর শিকিরচর সওদাগর গ্রামের আব্দুল মান্নান এর ছেলে, মোঃ সুমন (২১) একই গ্রামের সফিক মিয়ার ছেলে অপর আট মাদক কারবারি মোঃ শান্ত বেপারী (১৮) উত্তর শিকিরচর সওদাগর বাড়ির মোঃ রিপন বেপারীর ছেলে।

মতলব উত্তর থানার সূত্রে জানাযায়, তারা দুজনই সক্রিয় মাদক কারবারি। আটককৃতরা বিভিন্ন এলাকা হইতে অবৈধ মাদক (গাঁজা) সংগ্রহ করে অত্র থানার বিভিন্ন স্থানে দীর্ঘ দিন যাবত বিক্রি করে আসছিলো। আটককৃত ৩ মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদ মোবারক বলেন, চাঁদপুর জেলা তথা মতলব উত্তর থানাকে মাদক মুক্ত করা এবং মাদকের ভয়াল গ্রাস থেকে তরুণ প্রজন্ম ও যুব সমাজকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করতে দৃঢ় প্রতিজ্ঞ থানা পুলিশ । মাদকের বিরুদ্ধে এই অভিযান চলমান থাকবে।


আলআমিন ভূঁইয়া ১৬-১১-২০২৩ ১০:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 238 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া