শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ১৮-১১-২০২৩ ১০:১৪ অপরাহ্ন |
হরতালের নামে জনজীবনের শান্তি ও শৃঙ্খলা বিঘ্নিত না হয় সে লক্ষ্যে ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলামের নেতৃত্বে ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ নভেম্বর) রাতে ফরিদগঞ্জ থানা পুলিশের বিশেষ টিম উপজেলা সদর, গাজীপুর,চান্দ্রা বাজারসহ বিভিন্ন এলাকায় মোটরসাইকেল, পুলিশের পিকআপ ভ্যান নিয়ে এই মহড়া দেয়।
ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) প্রদীপ মন্ডল জানান, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকে থানা পুলিশ আরো সর্তক অবস্থানে রয়েছে। এছাড়া হরতালের নামে যাতে জনজীবনে কোন সমস্যা না হয় এবং কেউ যাতে মানুষের যান মালের ক্ষতি সাধন করতে না পারে সেজন্য আমরা ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলামের নেতৃত্বে বিশেষ মহড়া দিয়েছি। এর মাধ্যমে আমরা অপরাধী এবং আইনশৃংখলা বিনষ্টকারীদের সর্তক করে দেয়ার চেষ্টা করেছি। আমাদের এই মহড়া অব্যাহত থাকবে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া