শিরোনামঃ
আলআমিন ভূঁইয়া ২২-১১-২০২৩ ০২:১৯ অপরাহ্ন |
চাঁদপুরের মেঘনা নদীতে জেলেদের জালে ধরা পড়েছে সাড়ে ১২ কেজি ওজনের একটি আইড় মাছ। পরে বুধবার (২২ নভেম্বর) বেলা ১১টায় চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ২১ হাজার টাকায় মাছটি বিক্রি হয়েছে।
ক্রেতা মাহফুজুর রহমান বলেন, ‘আমি প্রায় সময় চাঁদপুর মাছঘাট থেকে ইলিশসহ বিভিন্ন মাছ কিনে থাকি। এবার মেঘনা নদীতে ধরা পড়া একটি বড় আইড় মাছ ২১ হাজার টাকায় কিনেছি। মাছটি পাবনায় পাঠানো হবে।’
মাছ ব্যবসায়ী ওসমান ব্যাপারী বলেন, এখন ইলিশের মৌসুম না। বেশ কয়েক দিন ধরে আইড় ও পাঙাশসহ পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন ধরনের সুস্বাদু মাছ পাওয়া যায়।
চাঁদপুর মৎস্য বণিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার বলেন, নদীতে জেলেরা ইলিশের আশা ছেড়ে দিয়ে অন্যান্য মাছ শিকার করছে। প্রতিদিন জেলেরা আইড়, পাঙাশ, পোয়া ও চিংড়িমাছ ঘাটে নিয়ে আসছে। এখন মৌসুম না থাকায় কিছুটা দাম বেড়েছে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া