পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ১২ হাজার টাকা
২৫ মে, ২০২৬ ১১:২৯ পূর্বাহ্ন

  

পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ১২ হাজার টাকা

নিউজ এডিটর
২৩-১১-২০২৩ ০৯:১৯ অপরাহ্ন
পদ্মার এক পাঙাশ বিক্রি হলো ১২ হাজার টাকা

চাঁদপুরে পদ্মা নদীতে ১৩ কেজি ২০০ গ্রাম ওজনের এক পাঙাশ মাছ ধরা পড়েছে । পরে মাছটি চাঁদপুর বড়স্টেশন মাছঘাটে ১২ হাজার টাকায় ‍বিক্রি করা হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকালে চাঁদপুরে রাজরাজেশ্বর পদ্মা নদীতে ইলিশের জালে মাছটি ধরা পড়ে।

পরে পাঙাশ মাছটি আকবর নামের এক ক্রেতা নিলামের মাধ্যমে ১২ হাজার টাকায় কিনেছেন।

মাছঘাটের মৎস্য ব্যবসায়ী জহির জানান, এখানে ইলিশের পাশাপাশি পাঙাশ, আইড়সহ পদ্মা-মেঘনার বিভিন্ন মাছ জেলেরা ঘাটে নিয়ে আসে। জেলেরা সকালে ১৩ কেজি ২০০ গ্রাম মাছটি আমাদের আড়তে দিয়ে যান। পরে সেটি হাকডাকে নিলামে ৩২ হাজার টাকা মণে বিক্রি হয়। এতে কেজি হিসেব করে ১২ হাজার টাকা মোট খরচ পেড়েছে।

ক্রেতা আকবর জানান, পাঙাশ বড় হলে চাহিদা বাড়ে। এই পরবর্তীতে কেজি ধরে বিক্রি করা হবে। কিংবা কেউ চাইলে পুরোটা নিতে পারবে।

চাঁদপুর মৎস্য বণিক সমিতির সভাপতি মানিক জমাদার বলেন, এখন নদীতে ইলিশ নেই। প্রতিদিন ৩০-৪০ মণও ইলিশ আসেনা। পাঙাশ, আইড়, চিংড়িসহ নদীর মাছে কিছুটা সরগরম মাছঘাট।

 


নিউজ এডিটর ২৩-১১-২০২৩ ০৯:১৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 164 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া