চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাজী মাঈনুদ্দিন
২২ জুন, ২০২৬ ০৬:০৯ অপরাহ্ন

  

   শিরোনামঃ

চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাজী মাঈনুদ্দিন

নিউজ এডিটর
২৪-১১-২০২৩ ০৭:২২ অপরাহ্ন
চাঁদপুর-৫ আসনে মনোনয়নপত্র সংগ্রহ করলেন গাজী মাঈনুদ্দিন

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গাজী মাঈনুদ্দিন।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) দুপুরে তার পক্ষে সহকারী রিটার্নিং অফিসার ও হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রাশেদুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান গোলাম ফারুক মুরাদ।

এ সময় উপজেলা সহকারী কমিশনার মেহেদী হাসান মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান মির্জা শিউলী পারভীন মিলি, আওয়ামী লীগ নেতা আলহাজ¦ আসফাকুল আলম চৌধুরী, সমির লাল দত্ত, শাহজালাল, শাহজামাল, আবুল হোসেন, বাবুল পাটওয়ারী, আবু তালেব লিটন, মাহতাব হোসেন সবুজ, গাজী ওলিউল্যাহ্, ইয়াছিন আরাফাত, কাজী মনির হোসেন মিঠুসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এবং আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় গাজী মাঈনুদ্দিন ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে উপজেলা চেয়ারম্যান পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেন। এরপর তিনি গত ১৯ নভেম্বর (রবিবার) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

 


নিউজ এডিটর ২৪-১১-২০২৩ ০৭:২২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 227 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া