মেঘনায় গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ
০২ জুন, ২০২৬ ১১:১৬ অপরাহ্ন

  

মেঘনায় গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

নিউজ এডিটর
২৫-১১-২০২৩ ০১:১৬ অপরাহ্ন
মেঘনায় গোসলে নেমে বৃদ্ধ নিখোঁজ

চাঁদপুরে মেঘনা নদীতে গোসলে নেমে মো. আব্দুর রাজ্জাক (৬৭) নামে এক বৃদ্ধ নিখোঁজ হয়েছেন। শুক্রবার (২৪ নভেম্বর) দুপুরে চাঁদপুর লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীতে নিখোঁজ হন তিনি।

নিখোঁজ আব্দুর রাজ্জাক চাঁদপুর শহরের উত্তর শ্রীরামদী নিশি বিল্ডিং এলাকার মৃত কালু মিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, রাজ্জাক মিয়া প্রতিদিনের মতো শুক্রবার লঞ্চঘাট এলাকায় নদীতে গোসল করতে নামেন। কিন্তু অনকে সময় পরও বাড়ি ফিরে না যাওয়ায় স্বজনরা তাকে খুঁজতে আসেন। নদীর পাড়ে তার পরনের কাপড় পাওয়ায় তিনি নদীতে তলিয়ে গেছেন বলে স্বজনরা সন্দেহ করেন।

চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান রাতে বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে ওই ব্যক্তি নিখোঁজ হওয়ার পর স্বজনরা থানায় অবগত করেন। এরপর দুপুর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চাঁদপুর নৌ ফায়ার সার্ভিস, কোস্টগার্ডের ডুবুরি দল চেষ্টা চালিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করতে পারেননি।


নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০১:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 160 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া