চাঁদপুুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ
০১ জুন, ২০২৬ ০১:৫১ পূর্বাহ্ন

  

চাঁদপুুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ

নিউজ এডিটর
২৫-১১-২০২৩ ০১:২৫ অপরাহ্ন
চাঁদপুুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ
চাঁদপুর স্টেডিয়ামে শুরু হয়েছে ২য় বিভাগ ক্রিকেট লীগ-২০২৩। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতিনিধি ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি জাহিদুল ইসলাম রোমানের পৃষ্টপোষকতায় লীগে অংশ নিয়েছে ৮টি দল।
 
শনিবার (২৫ নভেম্বর ) সকালে চাঁদপুর স্টেডিয়ামে লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দের সাথে পরিচিত হন জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক গোলাম মোস্তফা বাবু।
 
এ সময় উপস্থিত ছিলেন সাবেক ক্রিকেটর মজিবুর রহমান রাসেল, জুলফিকার আলী ভুট্রো, জেলা আম্পায়ার এন্ড স্কোকারার অ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক অ্যাডঃ বিশ্বজিত কর রানা, জেলা কোয়াবের সাধারন সম্পাদক ক্রিকেটার হানিফ ঢালী হীরা সহ উদ্ধোধনী অনুষ্ঠানে অংশ নেয়া দু’দলের খেলোয়াড় ও কর্মকতারা।
 
উদ্ধোধনী দিনে সকালে এবং দুপুরে ২টি ম্যাচে খেলবে ৪টি দল। সকাল ৯টার ম্যাচে অংশ নেয়  মাতৃছায়া চাঁদপুর ক্রিকেটার্স ও শেখ কামাল স্পোর্টস একাডেমী গ্রীন এবং দুপুরের ম্যাচে অংশ নিবে শেখ কামাল স্পোটর্স একাডেমী রেড ও অঙ্গীকার ক্রীড়া চক্র।
 
চাঁদপুর স্টেডিয়ামে প্রায় ৯বছর পর শুরু হওয়া এ ক্রিকেট লীগে ২টি গ্রুপে অংশ নিয়েছে ৮টি দল।
ক গ্রপেঃ মাতৃছায়া ক্রিকেট একাডেমী, টিম ডাকাতিয়া, শেখ কামাল স্পোর্টস একাডেমী গ্রীন ও শাহারাস্তি ক্রিকেট একাডেমী।
খ গ্রুপে রয়েছেঃ  শেখ কামাল স্পোটর্স একাডেমী রেড,  ক্রিকেট কোচিং সেন্টার জুনিয়র, অঙ্গীকার ক্রীড়া চক্র ও চাঁদপুর ক্রিকেট একাডেমী ব্লুজ।
        

নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০১:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 199 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া