কচুয়ায় শত বছরের বিদ্যালয়ে গেলেন পুরোনো শিক্ষক ও শিক্ষার্থীরা
১৭ জুন, ২০২৬ ০৩:২৬ অপরাহ্ন

  

কচুয়ায় শত বছরের বিদ্যালয়ে গেলেন পুরোনো শিক্ষক ও শিক্ষার্থীরা

নিউজ এডিটর
২৫-১১-২০২৩ ০৬:০২ অপরাহ্ন
কচুয়ায় শত বছরের বিদ্যালয়ে গেলেন পুরোনো শিক্ষক ও শিক্ষার্থীরা

চাঁদপুরের কচুয়া উপজেলার আশরাফপুর আহসানিয়া উচ্চ বিদ্যালয়ে উদযাপিত হলো ঐতিহ্য ও গৌরবের শতবর্ষ।

শনিবার (২৫ নভেম্বর) দিনব্যাপী নানান আয়োজনের মধ্য দিয়ে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মিলন মেলায় মিলিত হয়।

শতবর্ষ অনুষ্ঠানে টেলিকনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য দেন চাদপুর-১ (কচুয়া) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর।

বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ও শিক্ষক আবু তাহেরের সভাপতিত্বে সহস্রাধিক শিক্ষার্থী এই মিলন মেলায় অংশ নেয়।

মিলন মেলায় এসে পুরোনো স্মৃতি তুলে ধরেন নবীন-প্রবীণ শিক্ষার্থীরা। তারা জানান, ১৯২২ সালে প্রতিষ্ঠিত অসংখ্য শিক্ষার্থী এখান থেকে পাঠদান করেছে। দীর্ঘ বছর পর পুরোনো সহপাঠীদের পেয়ে সবাই খুশি।

মিলন মেলায় এসে ব্যাচে ব্যাচে পুরোনো বন্ধুরা কুশলাদি বিনিময়ে আবেগ আপ্লূত এবং  সেলফিতে নিজেদের একই ফ্রেমে আবদ্ধ করে নেন তারা। এছাড়া স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শতবর্ষ উদযাপন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা।


নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০৬:০২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 204 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া