শিরোনামঃ
নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০৭:০৪ অপরাহ্ন |
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তফসিল ঘোষণা করায় ও বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা প্রতীকের সমর্থনে ফরিদগঞ্জে মোটরসাইকেল শোভাযাত্রা বের হয়।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে উপজেলার ৬ নং গুপ্টি পশ্চিম ইউনিয়ন থেকে শুরু করে হাজীগঞ্জ রামগঞ্জ সড়কের ফকির বাজার ঘুরে ৫নং গুপ্টি পূর্ব ইউনিয়নের গল্লাক বাজার হয়ে আস্টা উচ্চ বিদ্যালয় মাঠে এসে শেষ হয়।
গুপ্টি ফাতেমা নাজির ফাউন্ডেশন এর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধার সন্তান সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম মোহন ও মুসফিকুর রহমান রাসেলের নেতৃত্বে অর্ধশত মোটরসাইকেল নিয়ে উক্ত মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
মোটর শোভাযাত্রার আয়োজক সাবেক ছাত্রলীগ নেতা নজরুল ইসলাম মোহন বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হিসেবে ফরিদগঞ্জে যাকেই নৌকা নিয়ে পাঠাবে তার পক্ষে কাজ করার লক্ষ্যে আজকের এই মোটর শোভাযাত্রা। মূলত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে সকল নেতাকর্মী এক হয়ে কাজ করে যাবো।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া