ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন
২৫ মে, ২০২৬ ১১:১৪ পূর্বাহ্ন

  

ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৫-১১-২০২৩ ০৭:২৪ অপরাহ্ন
ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস পালন

২৫ নভেম্বর ফরিদগঞ্জ পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষ্যে শীহদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন, র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ নভেম্বর) বিকালে ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে বীরমুক্তিযোদ্ধা ও স্বাধীনতার স্বপক্ষের লোকজনের উপস্থিতিতে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়। র‌্যালী শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারস্থ ৭১ শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন নেতৃবৃন্দ।

পরে পৌরসভা মাঠে জাতীয় পতাকা ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলন করা হয়। পরে পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমাণ্ডার মহসিন পাঠান। 

বীরমুক্তিযোদ্ধা আলী হোসেন ভুঁইয়ার সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী , সহকারি কমাণ্ডার ইয়াকুব আলী মাস্টার,বীরমুক্তিযোদ্ধা খোরশেদ আলম, আবুল বাশার পাটওয়ারী ও পৌর মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুস সামাদ। 

সভাপতি তার বক্তব্যে বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ফরিদগঞ্জের মুক্তিযোদ্ধাদের অবদান অস্বীকার্য। মুক্তিযোদ্ধাদের সাহসিকতার কারণে জেলার সর্বপ্রথম উপজেলা হিসেবে পাকহানাদার মুক্ত হয়। আমরা ফরিদগঞ্জের ভাটিরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম এবং পাইকপাড়া উচ্চবিদ্যালয় মাঠে দ্বিতীয় মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ক্যাম্প হয়।

আমি একদিকে মুক্তিযুদ্ধের সংগঠক এবং কমাণ্ডার হিসেবে কাজ করেছি। অনেক ঝড় ঝঞ্চাট পার করেছি। মুক্তিযোদ্ধাদের নিয়ে নানা সময়ে অনেক কাঁদা ছুড়াছড়ি হয়েছে। এগুলো আর করতে দেয়া হবে না। মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে দিতে আমাদের মুক্তিযোদ্ধাদের এক ও ঐক্যবদ্ধ হতে হবে। একই সাথে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আবারো মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তি বাংলাদেশ আওয়ামীলীগকে ক্ষমতায় আসতে হবে। 

অতিথির বক্তব্য রাখতে গিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের সহকারি কমাণ্ডার মহসিন পাঠান বলেন, ফরিদগঞ্জ পৌর মুক্তিযোদ্ধা সংসদের কমাণ্ডার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারীর মুক্তিযুদ্ধ এবং আওয়ামীলীগের জন্য তার অবদান অনস্বীকার্য। তার নেতৃত্বে আমরা মুক্তিযোদ্ধারা আগামী দিনে একতাবদ্ধ হয়ে কাজ করবো। নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি দূর করতে সক্ষম হবো। সামনে আমাদের জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায় রয়েছে, জাতীয় সংসদ নির্বাচন।

এই নির্বাচনে আমাদের মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তিকে নিয়ে মুক্তিযোদ্ধাদের মাঠে থাকতে হবে। একই সাথে আমাদের ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা বিরোধীদের প্রতিহত করতে হবে। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে মুক্তিযোদ্ধাদের সম্মানিত করেছেন। তাই এই সম্মান অক্ষুন্ন রাখতে আবারো আওয়ামীলীগকে রাষ্ট্রীয় ক্ষমতায় বসাতে হবে। 

উল্লেখ্য, ১৯৭১ সালের এ দিনে পাক-হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। এদিন পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে চাঁদপুরে পালিয়ে যেতে বাধ্য হয়। তবে তারা যাওয়ার পথে উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তায় মুক্তিযোদ্ধাদের আক্রমনের মুখে পড়ে। সেখানে থেকে চাঁদপুরে পালিয়ে যাওয়ার সময় পাকবাহিনী সাধারণ মানুষের উপর এলোপাতাড়ি গুলি ছুঁড়তে ছুঁড়তে পিছু হটে। এসময় পাকবাহিনীর গুলিতে কয়েকজন মানুষও মৃত্যুবরণ করেন।

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৫-১১-২০২৩ ০৭:২৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 140 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া