শিরোনামঃ
নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০৮:২০ অপরাহ্ন |
মতলব জে বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষক মোঃ হাবিবুর রহমান (৮৩) শুক্রবার (২৪ নভেম্বর) রাত ১০টায় দক্ষিণ কলাদীর নিজ বাসায় মৃত্যুবরণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ৪ মেয়েসহ অসংখ্য আত্বীয় স্বজন, সহকর্মী ও গুনীগ্রাহী রেখে গেছেন।
মরহুমের প্রথম জানাযা অনুষ্ঠিত হয় গতকাল শনিবার (২৪ নভেম্বর) সকাল দশটায় মতলব নিউ হোস্টেল মাঠে।
জানাযার পূর্বে সংক্ষিপ্ত স্মৃতিচারণ করেন মরহুমের ভায়রা ভাই অধ্যক্ষ মোঃ সফিকুর রহমান মজুমদার,ফরিদগঞ্জ ডিগ্রি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ রুহুল আমিন খান, মরহুমের ভাতীজা নায়েম এর সাবেক মহাপরিচালক ড. লোকমান হোসেন, মতলব জেবি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র সমিতির সদস্য এসএম সেলিম, দক্ষিণ কলাদী বায়তুল আকছা জামে মসজিদের সভাপতি আব্দুল মতিন, চাঁদপুর আল আমিন স্কুল এন্ড কলেজের শিক্ষক মোঃ দুলাল ও মরহুমের বড় ছেলে মোঃ আনিছুর রহমান।
অনুষ্ঠান পরিচালনা করেন মরহুমের ছাত্র মোঃ গোলাম মাওলা।পরে নামাজে হানাযা শেযে উপজেলার উপাদী উত্তর ইউনিয়নের দক্ষিণ ডিঙ্গাভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় নাঠে দ্বিতীয় জানাযার পর পারিবারিক কবরস্থানে মরহুম হাবিবুর রহমান হাবিব মাস্টারকে দাফন করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া