শিরোনামঃ
নিউজ এডিটর ২৫-১১-২০২৩ ০৮:২৩ অপরাহ্ন |
চাঁদপুরের সদর উপজেলার বালিয়া ইউনিয়নে বিরল প্রজাতির প্রায় ৭১ কেজি ওজনের একটি কচ্ছপ উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করেছে বন বিভাগ।
শনিবার (২৫ নভেম্বর) বিকালে সদর মডেল থানা পুলিশের সহায়তায় বালিয়া ইউনিয়নের দাস বাড়ি থেকে কচ্ছপটি উদ্ধার করে বনবিভাগ।
স্থানীয়রা জানায়, কচ্ছপটি খাওয়ার জন্য দাস বাড়ির লোকেরা কিনে নিয়ে আসে। পরে এটি বন্যপ্রাণী ও বিরল প্রজাতির কচ্ছপ হওয়ায় উদ্ধার করে চাঁদপুর বড় স্টেশন মোলহেড এলাকা দিয়ে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়।
চাঁদপুর সদর উপজেলা বন কর্মকর্তা বিল্লাল হোসেন কাজী বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশের মাধ্যমে খবর পেয়ে কচ্ছপটি উদ্ধার করে মেঘনা নদীতে অবমুক্ত করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া