শিরোনামঃ
নিউজ এডিটর ২৬-১১-২০২৩ ০১:৫৩ অপরাহ্ন |
চাঁদপুরের ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়ায় স্ত্রী রিতু ও শাশুড়ি পারভীন হত্যা মামলায় আসামি আল মামুন মোহনকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত।
রবিবার (২৬ নভেম্বর) দুপুরে মামলার রায় দেন চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ (২) শাহেদুল করিম।
আসামীর উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
মামলা সুত্রে জানা যায়, ২০২০ সালের ১৩ মে ফরিদগঞ্জ থানার গৃদকালিন্দিয়ায় সেলিম খানের ৩য় তলা বিল্ডিংয়ের সামনে ইফতারের সময় স্ত্রী ও শাশুড়ীকে চুরিকাঘাত করে হত্যা করেন।
এ মামলায় ২৮ জন স্বাক্ষী সাক্ষ্য দেন। মামলায় রাষ্ট্র পক্ষে ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ মজিবুর রহমান ভূইয়া, সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাড: দেবাশীষ কর মধু ও অ্যাডঃ জসিমউদদীন (২)।
আসামি পক্ষে ছিলেন অ্যাডঃ সেলিম আকবর ও অ্যাডঃ সফিকুল ইসলাম ভুইয়া
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া