এইচএসসি পরীক্ষা : হাইমচরে কলেজের চেয়ে মাদ্রাসার ফলাফল সন্তোষজনক
১৫ জুন, ২০২৬ ০২:০১ অপরাহ্ন

  

এইচএসসি পরীক্ষা : হাইমচরে কলেজের চেয়ে মাদ্রাসার ফলাফল সন্তোষজনক

জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি
২৬-১১-২০২৩ ০৬:০৬ অপরাহ্ন
এইচএসসি পরীক্ষা : হাইমচরে কলেজের চেয়ে মাদ্রাসার ফলাফল সন্তোষজনক

এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডের অধীনের চাঁদপুরে হাইমচর উপজেলায় কলেজের তুলনায় মাদরাসার ফলাফল সন্তােষজনক। আলিম পরীক্ষায় শতভাগ পাস করেছে মাদ্রাসাগুলো।

প্রকাশিত ফলাফলে জানা যায়, হাইমচরে ৩টি কলেজে ৫৫০জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করেন। অংশগ্রহণকৃত পরীক্ষার্থীদের মধ্যে ৫২৭ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। পাশের হার হয়েছে ৯৫.৮১ শতাংশ। জিপিএ -৫ পেয়েছেন ৮ জন। ৩টি মাদ্রাসার ১০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১০৮ জন। পাসের হার হয়েছে শতভাগ।

হাইমচর সরকারি কলেজ থেকে ব্যবসা শাখায় ১৮০ জন শিক্ষর্থী পরীক্ষায় অংশগ্রহণ করে কৃতকার্য হয়েছেন ১৬৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ৪ জন। মানবিক শাখায় ১০৪ জন পরীক্ষায় অংশগ্রহণ করে পাস করেছেন ১৯৮ জন। বিজ্ঞান শাখায় ৭৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ৭৭ জনই কৃতকার্য হয়েছেন। জিপিএ -৫ পেয়েছেন ৪জন। পাসের হার ৯৬.২৭ শতাংশ। এম জে এস বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজে ২২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১৯ জন পাস করেছে। পাশের হার ৮৬.৩৬ শতাংশ। মোয়াজ্জেম হোসেন স্কুল এন্ড কলেজ ব্যবসায়ী শাখা থেকে আরো জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে ১২ জনে পাস করেছেন। মানবিক শাখা থেকে ৬০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে পাস করেছেন ৫৭ জন। পাশের হার ৯৫.৮৩ শতাংশ।
মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে গন্ডামারা এবিএস ফাযিল মাদ্রাসার ৩৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৩ জন। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পয়েছেন ৩ জন। আলগীবাজার আলিম মাদ্রাসায় ৫৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে ৫৫ জন পাস করেছে। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছেন ৬ জন। কাটাখালি হমিদিয়া মাদরাসা ২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ২০জন। পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছেন ৩ জন।


জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৬-১১-২০২৩ ০৬:০৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া