শিরোনামঃ
জাহিদুল ইসলাম, হাইমচর প্রতিনিধি ২৬-১১-২০২৩ ০৭:৪০ অপরাহ্ন |
দ্বাদশ জাতীয় নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে। রবিবার (২৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় কার্যালয়ে প্রেসব্রিফিংয়ের মাধ্যমে ৩শ আসনের প্রার্থীদের নামের তালিকা প্রকাশ করেন।
ঘোষিত তালিকায় চাঁদপুর-৩ আসনে ৪র্থ বারের মতো নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পান বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী আলহাজ্ব ডাঃ দীপু মনি।
এদিকে ডাঃ দীপু মনি নৌকার প্রার্থী মনোনীত হওয়ায় হাইমচর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান পাটোয়ারী নেতৃত্বে উপজেলার আলগী উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ড়ে নির্বাচনীয় কেন্দ্র কমিটি গঠন শেষ মিলাদ ও দোয়া এবং তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছেন উত্তর আলগী ইউনিয়ন আওয়ামী লীগ এবং অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রতিষ্ঠাতা আহ্বায়ক ফজলুর রহমান পাটোয়ারী, সাবেক মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান বেপারী, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাসুদুর রহমান উজ্জ্বল, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মজিবুল্লাহ মানিক, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ ইদু কালু গাজী, ইউপি সদস্য মাসুদ খানসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
আনন্দ মিছিলের পূর্বে কমলাপুর প্রাথমিক স্কুলে মিলাদ, দোয়া ও মিষ্টি বিতরণ করা হয়।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া