শিরোনামঃ
চট্টগ্রাম ব্যুরো: ২৬-১১-২০২৩ ০৯:৫০ অপরাহ্ন |
সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগ দলীয় মনোনয়ন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এতে ১৬ আসনের মধ্যে চারটিতে নতুন এবং বাকি ১২টিতে বর্তমান সাংসদদের মনোনয়ন দেওয়া হয়েছে। প্রার্থী ঘোষণার পরপরই আসনগুলোর এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন নেতাকর্মীরা।
রবিবার (২৬ নভেম্বর) বিকেলে রাজধানীর দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সারাদেশের সঙ্গে পাবনার ৫টি আসনের দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
চট্টগ্রাম থেকে মনোনয়নপ্রাপ্তরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) মাহবুবুর রহমান রুহেল, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) খাদিজাতুল আনোয়ার সনি, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) এম এম আল মামুন, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) এম এ সালাম, চট্টগ্রাম-৬ (রাঙ্গুনীয়া) ড. হাছান মাহমুদ, চট্টগ্রাম-৭ (রাউজান) এবিএম ফজলে করিম, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী-চান্দগাঁও) নোমান আল মাহমুদ, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ (পাহাড়তলী, ডবলমুরিং) মহিউদ্দিন বাচ্চু, চট্টগ্রাম-১১ (পতেঙ্গা-বন্দর) এম এ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) মোতাহেরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আবু রেজা মুহাম্মদ নেজামউদ্দিন নদভী ও চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) মোস্তাফিজুর রহমান চৌধুরী।
এরি মাঝে পাঁচটিতে নতুন মুখ আসছে ::
মাহবুবুর রহমান রুহেল::
চট্টগ্রাম-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মাহবুবুর রহমান রুহেল হলেন প্রবীণ আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সন্তান। বাবার আসনে ছেলেকে প্রার্থী করেছে আওয়ামী লীগ। এর আগে মোশাররফ হোসেন ছেলের হয়ে নিজেই মনোনয়ন জমা দিয়েছেন। ফলে পিতৃ বিবেচনায় সেখানে মনোনয়ন পেয়েছেন তার ছেলে মাহবুবুর রহমান।
আসনটিতে মনোনয়ন দৌঁড়ে এগিয়ে ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নেতা নিয়াজ মোর্শেদ এলিট, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দীন। এছাড়া মহাজোটের শরীক দল সাম্যবাদী দলের হয়ে সেখানে লড়তে চাইছেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।
খাদিজাতুল আনোয়ার সনি ::
ফটিকছড়িতে মনোনয়ন দৌঁড়ে ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আফতাব উদ্দিন চৌধুরী, উপজেলা চেয়ারম্যান হোসাইন মো. আবু তৈয়ব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. নাজিম উদ্দিন মুহুরীসহ অনেকে। সবাইকে ‘টেক্কা’ দিয়ে মনোনয়ন পেয়েছেন সাবেক এমপি কন্যা খাদিজাতুল আনোয়ার সনি।
১৯৯৬, ২০০১ সালে পরপর দুবার ফটিকছড়ির সাংসদ ছিলেন প্রয়াত রফিকুল আনোয়ার। তাঁর মেয়ে খাদিজাতুল আনোয়ার সনি। ১৯’সালে সংরক্ষিত আসনের এমপি হয়ে প্রথম সংসদে বসেন। এছাড়াও উত্তর জেলা আওয়ামী লীগের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি।
এস এম আল মামুন ::
সীতাকুণ্ডে রাজনৈতিক কারণে শক্ত বলয় ছিল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আল মামুন। আসনটিতে এবার দিদারুলকে হটিয়ে মনোনয়ন বাগিয়ে নিলেন সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আল মামুন। তার সঙ্গে অন্যান্য যারা মনোনয়ন দৌঁড়ে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটির সদস্য লায়ন মোহাম্মদ ইমরান, চসিক কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহমদ মঞ্জু, রত্নেন্দু ভট্টাচার্য, মোহাম্মদ ফখরুদ্দীন চৌধুরী, মোহাম্মদ পারভেজ উদ্দিন, মহি উদ্দিন, আবু মনির মো. শহিদুল হক চৌধুরী এবং চৌধুরী মোহম্মদ জিন্নাত আলী।
আবদুস সালাম ::
নবম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম। তবে মহাজোটের কারণে দলের জন্য ‘স্যাক্রিফাইস’ করতে হয় তাকে। দলীয় বদৌলতে এমপি বনেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ। এবারও মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান এম এ সালামকে। তবে শেষ পর্যন্ত অপেক্ষায় থাকতে হবে জোটের সিদ্ধান্ত পর্যন্ত।
মনোনয়ন চেয়েছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট ইব্রাহিম চৌধুরী চৌধুরী বাবুল, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুস গনি চৌধুরী, সহ-সভাপতি মোহাম্মদ মইনুদ্দিন, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য মোহাম্মদ ইউনুছ, আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ কমিটির সদস্য মো. রাশেদুল ইসলাম, উত্তর জেলা শ্রমিক লীগের সভাপতি মো. শামীম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি মুহাম্মদ শাহজাহান চৌধুরী, উত্তর জেলা আওয়ামী লীগের সাবেক যুব ও ক্রীড়া সম্পাদক মনজুরুল আলম চৌধুরী এবং উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বাসন্তী প্রভা পালিত।
মোতাহেরুল ইসলাম ::
গেল আগস্টে গণভবন থেকে পূর্ণ সভাপতির মর্যাদা নিয়ে চট্টগ্রাম ফিরেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি প্রবীণ আওয়ামী লীগ নেতা মোতাহেরুল ইসলাম। এবার আরেক অর্জন তাঁর। আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছেন তিনি।
দুইবারের সংসদ সদস্য হুইপ সামশুল হক চৌধুরীর পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাছির উদ্দিন চৌধুরী ও কেন্দ্রীয় যুবলীগ নেতা বদিউল আলম। মনোনয়ন প্রত্যাশার সারিতে ছিলেন সংরক্ষিত আসনের সাবেক এমপি চেমন আরা তৈয়বসহ আওয়ামী লীগের অনেকে।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া