মায়া চৌধুরী নৌকা পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
২২ জুন, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

মায়া চৌধুরী নৌকা পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

নিউজ এডিটর
২৭-১১-২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন
মায়া চৌধুরী নৌকা পাওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর – ২ আসনে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে দলীয় মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হওয়ায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা।

রোববার (২৬ নভেম্বর) আওয়ামীলীগ সভাপতির দলীয় কার্যালয় থেকে মনোনয়ন চিঠি দেওয়া হয় মনোনয়ন প্রার্থীদের।

চাঁদপুর -২ (মতলব উত্তর- মতলব দক্ষিণ ) আসন থেকে আওয়ামী লীগের ১২ জন মনোনয়ন সংগ্রহ করলেও মনোনয়ন দেওয়া হয় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমকে।

গত রবিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামীলীগের দলীয় ৩০০ আসনের মনোনয়ন ঘোষণা করেন। চাঁদপুর-২ আসনে মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নাম ঘোষণা করার খবর পেয়ে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন আওয়ামীলীগ, অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনসহ সাধারণ মানুষ। মিছিলটি ছেংগারচর পৌর আওয়ামীলীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠন কার্যালয় থেকে বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সেখানে এসে শেষ হয়েছে।

এসময় ছেংগারচর পৌর আওয়ামী লীগের সভাপতি মনির হোসেন বেপারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতাউর রহমান ঢালীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র রুহুল আমিন মোল্লা, সাবেক কাউন্সিলর খোকন প্রধান, সোহরাব হোসেন, ছেংগারচর বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, পৌর শ্রমিকলীগ নেতা শামীম প্রধান, উপজেলা যুব মহিলা লীগের সাধারন সম্পাদক আকলিমা বেগম, ফতেপুর পশ্চিম ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোতালেব সরকার, পৌর কৃষক লীগের সভাপতি আব্দুল কাদির প্রধান, মৎস্যজীবী লীগের সভাপতি হোসেন জনি সরকার, সহ-সভাপতি কবির হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমিন প্রমুখ।

এসময় বক্তারা বলেন,মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম মতলবের উন্নয়নে রুপকার। দুই দুইবারের সংসদ সদস্য, মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্ব সফলতার সাথে পালন করছে। স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদান রাখায় বীরবিক্রম উপাধি এবং স্বাধীনতা পদক পেয়েছেন। তিনি অবিভক্ত ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন সফল ভাবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ছাড়া আওয়ামী লীগের কর্মকান্ডে জড়িত আছে। এমন নেতা চাঁদপুর -২ আসনে নৌকার মাঝি মনোনীত করায় আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধারণ সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদেরসহ মনোনয়ন বোর্ডের সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন।

তারা আরো বলেন, আমরা আওয়ামী লীগ ঐক্যবদ্ব আছি। নৌকাকে বিজয়ী করতে আমরা সোচ্চার আছি। আগামী ৭ জানুয়ারী নির্বাচনে চাঁদপুর -২ আসন থেকে নৌকাকে বিজয়ী করে প্রধানমন্ত্রীকে উপহার দেবো এবং পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী বানাবো ইনশাআল্লাহ। পরে মিষ্টি বিতরণ ও শুকরানা মিলাদের আয়োজন করেন। এসময় স্থানীয় আওয়ামী লীগ অঙ্গ সংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়াও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রমের নিজ এলাকা মোহনপুর, কলাকান্দাসহ বিভিন্ন এলাকায় আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

 

 


নিউজ এডিটর ২৭-১১-২০২৩ ১০:৪২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 156 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া