শিরোনামঃ
ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৭-১১-২০২৩ ০৬:৫৩ অপরাহ্ন |
ফরিদগঞ্জে উপজেলা পরিষদের মানিক আইনশৃংখলা বিষয়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মৌলি মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা পরিষদ চেয়ারম্যান জি এস তছলিম। এসময় তিনি বলেন, আমাদের সামনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনের পরিবেশ সুন্দ ও শান্তিপূর্ণ রাখদে আমাদের প্রতিটি কর্মকর্তা ও জন্রপতিনিধিকে দায়িত্বশীল আচরণ করতে হবে। নির্বাচনে অংশগ্রহণকারীরা যাতে স্ব^তফূর্ত ভাবে নিজেদের কর্মকাণ্ড করতে সক্ষম হয় এইজন্য আমরা সহকারি রির্টানিং অফিসার, ম্যাজিস্ট্রেট এবং আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক সহায়তা করবো।
এসময় আরো বক্তব্য রাখেন, পৌর মেয়র যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী, মহিলা ভাইসচেয়ারম্যান মাজুদা বেগম, ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: সাইদুল ইসলাম, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমাণ্ডার সহিদ উল্ল্যা তপদার, ইউপি চেয়ারম্যান শাহআলম শেখ, এস এম কাউছারুল আলম কামরুল প্রমুখ।
ঠিকানা : চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : chandpurbulletin@gmail.com
সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া