ফরিদগঞ্জে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ
২২ জুন, ২০২৬ ০২:৩১ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ফরিদগঞ্জে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিউজ এডিটর
২৭-১১-২০২৩ ১০:২৫ অপরাহ্ন
ফরিদগঞ্জে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে দুই স্বতন্ত্র প্রার্থীসহ ৪ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। রবিবার থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছেন তারা।

সোমবার (২৭ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাচন অফিসার রায়হান আরেফিন ও সহকারী নির্বাচন অফিসার গৌতম চন্দ্র শীল এ তথ্য নিশ্চিত করেছেন।

মনোনয়ন ফরম সংগ্রহকারী প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী এড়. জাহিদুল ইসলাম রোমানের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন, মো. সাইফুল ইসলাম রিপন, জালাল আহমেদের পক্ষে তার বোন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাজুদা বেগম।

এদিকে জাকের পার্টির প্রার্থী নুরুল ইসলাম ও বিএনএম এর প্রার্থী ড. মো. শাহজাহান।

ফরিদগঞ্জ উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মৌলী মন্ডল বলেন, ফরিদগঞ্জ সংসদীয় আসনের বিপরীতে গত দুই দিনে ৪ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক সুষ্ঠু নির্বাচনি পরিবেশ বজায় রাখার জন্য আমরা কাজ করছি।


নিউজ এডিটর ২৭-১১-২০২৩ ১০:২৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 125 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া