রাজনীতির কেন্দ্রবিন্দু হবে গঠনতান্ত্রিক এবং বাস্তবমুখি : বিএনএম মহাসচিব
২২ জুন, ২০২৬ ০১:১৮ অপরাহ্ন

  

   শিরোনামঃ

রাজনীতির কেন্দ্রবিন্দু হবে গঠনতান্ত্রিক এবং বাস্তবমুখি : বিএনএম মহাসচিব

ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ
২৮-১১-২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন
রাজনীতির কেন্দ্রবিন্দু হবে গঠনতান্ত্রিক এবং বাস্তবমুখি : বিএনএম মহাসচিব

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর মহাসচিব ড.মোহাম্মদ শাহজাহান চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে নিজের মনোনয়নপত্র সংগ্রহের কথা নিশ্চিত করে বলেন, বর্তমান কুলষিত রাজনীতির পরিবর্তে সুষ্ঠু ও জনগণের আশাআঙ্খকার বাস্তবায়নে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর নীতি ও আদর্শের অনুপ্রাণিত হয়ে সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সেলিব্রেটি , ব্যবসায়ী, সবেক কর্মকর্তাসহ বিপুল সংখ্যক যোগ্য লোকজন বিএনএম এর পতাকা কলে আসছেন।

এই ধারা বজায় রেখে চমক অব্যাহত থাকবে। কারণ আমরা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে  শান্তিপূর্ণ বাংলাদেশ দেখতে চাই। যেখানে রাজনীতির কেন্দ্রবিন্দু হবে গঠনতান্ত্রিক এবং বাস্তবমুখি। সাধারণ মানুষকে কষ্ট এবং তাদের কর্মময় জীবনে ব্যতয় ঘটিয়ে কোন রাজনীতি হতে পারে না। যুগ বদলেছে, এখন মানুষ একটি শান্তি চায়। বিএনএম সেই লক্ষ্যে এগিয়ে চলছে। 

তিনি জানান, সোমবার(২৭ নভেম্বর) দিন ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের পর পর দুই বারের সাবেক স্বতন্ত্র সংসদ সদস্য এস এম শাফি মাহমুদ, শোবিজ জগতের জনপ্রিয় তারকা ডলি সায়ন্তনি সহ কয়েকজন তারকা, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ এর কর্ণধার মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বেশকয়েকজন গুণি ব্যক্তি বিএনএম এ যোগদান করেছেন।

ইতিমধ্যেই আমরা তাদের দলীয় মনোনয়নের চিঠি এবং প্রতিক বরাদ্দের চিঠি দিয়ে নিজ নিজ এলাকায় পাঠিয়ে দিয়েছি। 

 


ব্যুরো প্রধান, ফরিদ্গঞ্জ ২৮-১১-২০২৩ ১০:৩১ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 219 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  ঠিকানা :   চাঁদপুর বুলেটিন, সম্পাদকীয় কার্যালয়: পৌর মার্কেট (দ্বিতীয় তলা), হাজী মহসিন রোড, নতুন বাজার, চাঁদপুর সদর, চাঁদপুর (পূবালী ব্যাংকের সামনে)।
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   chandpurbulletin@gmail.com

সম্পাদক ও প্রকাশক: আলআমিন ভূঁইয়া